লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

Share:

নিজস্ব প্রতিনিধি, গাজিয়াবাদ: এ দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি, সব সত্যি। এবার চলন্ত লিফটকেই শৌচালয় বানিয়ে ফেললেন এক যুবক। লিফটে দাঁড়িয়েই প্রস্রাব করলেন। আর সেই কীর্তি বন্দি হয়েছে লিফটের ভিতরে থাকা সিসি ক্যামেরায়। সেই ফুটেজ আবার সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। অনেক নেটা নাগরিকই যুবকের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ-কেউ আবার চরম শাস্তির দাবি জানিয়েছেন।

প্রিয়া সিংহ নামের এক ‘এক্স’ ব্যবহারকারী নিজের অ্যাকাউন্টে ওই যুবকের কীর্তির ভিডিও আপলোড করে লিখেছেন, ‘চলন্ত লিফটেই প্রস্রাব করছে এক যুবক। ঘটনাটি গাজিয়াবাদের ইন্দিরাপুরমের শিপ্রা কৃষ্ণা ভিস্তা সোসাইটির। এই সমস্ত লোকদের (প্রস্রাব করা যুবক) মানসিক রুগী ছাড়া আর কি বলবেন?’ একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইন্দিরাপুরমের শিপ্রা কৃষ্ণা ভিস্তা সোসাইটির এফ-২ টাওয়ারের লিফট থেকে প্রস্রাবের উগ্র গন্ধ পান আবাসিকরা। তারাই আবাসিক কল্যাণ সমিতি ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত টিমের গোচরে বিষয়টি নিয়ে আসেন।

একের পর এক অভিযোগ জমা হতেই লিফটের ভিতরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন নিরাপত্তা রক্ষীরা। আর তা দেখতে গিয়েই চমকে ওঠেন তাঁরা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক আবাসিক লিফটের কেবিনে প্রবেশ করার পর কন্ট্রোল প্যানেলের কাছে দাঁড়িয়ে প্রস্রাব করছে। লিফটটি বিভিন্ন তলায় থামলেও এবং এর দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে গেলেও ওই কাণ্ড ঘটানো লোকটি নির্বিকার ছিল। শেষ পর্যন্ত অপকর্ম শেষে নির্বিকারভাবে নির্দিষ্টতলায় পৌঁছানোর পরে লিফট থেকে বেরিয়ে যাচ্ছেন। যদিও ওই অপকর্ম ঘটানোর সঙ্গে জড়িত যুবকের পরিচয় প্রকাশ্যে আনা হয়নি।

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের কটাক্ষ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতার ভাইপো

ধামসা-মাদলের তালে রাতভর উৎসব, রামনগরে করম পরবে মাতল আদিবাসী পাড়া

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানি কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ