জলমগ্ন বেহাল রাস্তায় প্রশাসনকে হাঁটতে বাধ্য করাল গ্রামবাসী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোট যায় ভোট আসে, নেতাদের প্রতিশ্রুতি থাকে প্রতিশ্রুতিতেই। কিন্তু বদলায় না পরিস্থিতি। এবার সেই ক্ষোভের আঁচ গিয়ে পড়ল বর্ধমান ২ ব্লকের জয়েন্ট বিডিও ও পঞ্চায়েত সমিতির কর্মকর্তাদের উপর। ভরা বর্ষায় ছাতা ছাড়াই এবড়োখেবড়ো জলমগ্ন রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য করাল গ্রামবাসী। এমনকি, আজ থেকে রাস্তার কাজ শুরু হবে বলে তাদেরকে দিয়ে মুচলেখা লিখিয়েছে তারা। ঘটনাটি হয়েছে বর্ধমান ২ ব্লকের নবস্থা-১ পঞ্চায়েতে।

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নবস্থা-১ পঞ্চায়েতের বহু রাস্তা সংস্কার হয়নি। একাধিকবার পঞ্চায়েতে জানিয়েও হয়নি কোনও সুরাহা। গত বুধবার আউশা- বেগুট গ্রামের বেহাল রাস্তায় পড়ে গিয়ে এক ছাত্র আহত হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসী। এরপরই প্রতিবাদে বৃহস্পতিবার প্রথমে কালনা-বর্ধমান রোড অবরোধ করে তারা। পরে প্রধান গৌরহদি দাঁ-কে পঞ্চায়েত অফিসের ভিতর আটকে রেখে দরজায় তালা মেরে দেয় গ্রামবাসী।

এই ঘটনা শুনে রাস্তা মেরামতির প্রতিশ্রুতি দিয়ে অতিরিক্ত জেলাশাসক শুভলক্ষ্মী বসু জানিয়েছেন, বেহাল রাস্তাগুলির একটি তালিকা তৈরি করতে প্রত্যেক বিডিও-কে নির্দেশ পাঠানো হয়েছে। সবার থেকে রাস্তা সারানোর এস্টিমেট খরচ চাওয়া হয়েছে। যতটা সম্ভব রাস্তা মেরামত করে দেওয়া হবে। গ্রামবাসীদের ক্ষোভ দ্রুত লাঘব করতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । নবস্থার রাস্তা তৈরির কাজ দ্রুততার সঙ্গে করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের