কঙ্কালীতলায় মায়ের পুজো দিতে গিয়ে হাউমাউ করে কাঁদলেন কেষ্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলায় পুজো দিতে গেলেন কেষ্ট অর্থাৎ  অনুব্রত মণ্ডল। সঙ্গে  ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডল এবং স্ত্রী । আর  মন্দিরে  পুজো দিতে  গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়লেন কেষ্ট। শুধু তাই নয় হাতজোড় করে প্রার্থনা করার সময় হাপুস নয়নে কাঁদতে দেখা যায় দাপুটের এই তৃণমূল নেতাকে।

এদিন পুজো দিয়ে বেরিয়ে এসে কেষ্ট বলেন,’ বাড়ির সামনেই এই মন্দির।  মায়ের কাছে আসার জন্য ছটফট করছিলাম। আমার মেয়ে, স্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য পুজো দিলাম।  আমি বীরভূম জেলার সমস্ত মন্দিরেই যাব।   ‘ পাশাপাশি তৃণমূল নেতা স্পষ্টভাবে জানিয়ে দেন,’ কঙ্কালীতলার বেশ কিছু কাজ বাকি আছে। দুর্গাপুজোর পরে সেই সব কাজ শুরু হবে।‘ এদিন একেবারে মেয়ের সঙ্গে কঙ্কালীতলা মন্দিরে দেখা গেল কেষ্টকে । এছাড়াও সঙ্গে ছিলেন বেশ কয়েক জন কেষ্ট-অনুগামী।

উল্লেখ্য, গত ছ’দিন হল গরু পাচার মামলায় জামিন পেয়ে দিল্লির তিহাড় জেল থেকে  মুক্তি পেয়ে বোলপুরের নিজের বাড়িতে আসেন অনুব্রত মণ্ডল। আর বাড়ি এসেই আবেগপ্রবণ হতে দেখা যায় তৃণমূল নেতাকে। বলা বাহুল্য,  একই মামলায় কারাবাস হয়েছিল কন্যারও। বাবা-মেয়ে বাড়ি ফেরার পর সর্বদাই তাঁদের পাশাপাশি দেখা যাচ্ছে। 

মেয়ের সঙ্গে একঘরে কর্মচারী, দেখতে পেয়েই পিটিয়ে খুন করলেন ব্যবসায়ী বাবা

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

দত্তপুকুরে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় শিক্ষিকার স্বামী

গঙ্গোত্রী ধাম দর্শনে যাওয়ার পথে পাহাড় থেকে নদীতে পড়ল গাড়ি, মৃত ৪ তীর্থযাত্রী

পুরনো বাড়িতে থাকলে সাবধান! ১৫ দিনের সময়সীমা পুরসভার, নিয়ম না মানলেই কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

‘চেজ মাস্টার’ কোহলির প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের তারকা ক্রিকেটার, বললেন বড় কথা

অন্নপূর্ণা যোজনা প্রকল্পে বাদ পড়তে চলেছে আরও অযোগ্যদের নাম!

দিল্লির ছাউড়ি বাজারে ভেঙে পড়ল বহুতল, অনেকের মৃত্যুর আশঙ্কা

একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! কালীপুজোয় ঠান্ডা আমেজ পাবে বাংলা?

নির্বাচনে হারের পর প্রথম ভাষণে হোয়াইট হাউসের বলরুমের গল্প শোনালেন ট্রাম্প

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: মা লক্ষ্মীর কৃপায় অর্থলাভ, কারা থাকবেন সাবধানে?

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা