পায়ের চটি খুলে পুলিশ কর্মীকে সপাটে কষিয়ে দিলেন এক মহিলা, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: পায়ের চপ্পল খুলে রেল পুলিশ কর্মীকে সপাটে কষাচ্ছেন এক মহিলা। মহিলার হাতে মার খেয়ে পাল্টা দিতে গেলে ওই পুলিশ কর্মীকে বাধা দেন এক ব্যক্তি। এরপরই ওই ব্যক্তির সাথে শুরু হয় হাতাহাতি। সেই ফাঁকে পুলিশ কর্মীকে আরও কয়েক ঘা দিয়ে নিলেন ওই মহিলা। আশেপাশে সকলেই নীরব দর্শক। সম্প্রতি এমনই এক দৃশ্য ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। তবে আশ্চর্যের বিষয়, ভাইরাল সেই ভিডিও দেখার পর নেট পড়ার অধিকাংশের প্রশ্নের আঙুল পুলিশ কর্মীর দিকেই।

বর্তমানে নেট দুনিয়ায় ঘুরপাক খাওয়া নানান আজগুবি ও অদ্ভুত দৃশ্যগুলির মধ্যে জায়গা দখলের লড়াইয়ে এগিয়ে দিয়েছে একটি ভিডিও। যেখানে ফোকাসে রয়েছেন, এক পুলিশ কর্মী সহ এক মহিলা ও আরেক ব্যক্তি। ভাইরাল সেই দৃশ্যে স্পষ্ট দেখা যাচ্ছে, কোনও কারণ বশত এক রেল পুলিশের ওপর চড়াও হয়েছেন এক মহিলা। নিজের পায়ের চটি খুলে পুলিশ কর্মীকে সপাটে কষাতেই মহিলার দিকে তেড়ে যান ওই পুলিশ কর্মী। তবে তার পথে বাধা হয়ে দাঁড়ায় এক ব্যক্তি, শুরু হয় তুমুল হাতাহাতি।

আরও পড়ুন, ২০ কোটি তছরুপের অভিযোগে আজহারউদ্দিনকে সমন পাঠালো ইডি

ভিডিও যত এগিয়ে যায় ততই পুলিশ কর্মীর সাথে ওই ব্যক্তির হাতাহাতি চরমে ওঠে। তবে ওই ব্যক্তিকে কোনও মতে সামলে মহিলার দিকে এগিয়ে যাচ্ছিলেন পুলিশ কর্মী তবে প্রথম চেষ্টায় কাজ না হলেও দ্বিতীয় বারে মহিলাকে এক ধাক্কায় মাটিতে ফেলে দেন রেল পুলিশের ওই সদস্য। ভিডিওটির শেষ অংশে দেখা গেছে বেশ কয়েকজন যাত্রীকে। যদিও তারা সকলেই দর্শকের ভূমিকায় ছিলেন। যেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে নেট দুনিয়ায় পা রাখতেই এসেছে অসংখ্য মিশ্র প্রতিক্রিয়া।

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর, কর্নাটক আদালতের নির্দেশে চামুণ্ডেশ্বরী মন্দিরে ক্ষমা চাইলেন অভিনেতা

‘মেদিনীপুর সবসময় এগিয়ে ছিল, আছে থাকবে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে কী বললেন দেব?

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

মোহনবাগানের সহ-সভাপতির পদ ছাড়লেন কুণাল ঘোষ, ইস্তফা নিয়ে যা জানালেন তৃণমূল বিধায়ক

লখনউয়ের কাশমান্ডিতে বকরিদের নামাজে নিষেধাজ্ঞা, বিবাদের জেরে বড় সিদ্ধান্ত প্রশাসনের

‘পদ ছাড়ছি, আর দলই করব না’, কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন তৃণমূল কাউন্সিলর