‘কোন দ্বিপাক্ষিক বৈঠক নয়’, পাক সফরের আগেই জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ SCO  সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার এই সফর প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিদেশমন্ত্রী বলেন, ‘ আমি বহুপাক্ষিক আলোচনায় যোগ দিতে যাচ্ছি। ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে আলোচনা করতে নয় ।  SCO- র একজন ভাল সদস্য হিসাবে আমি সেখানে  যাচ্ছি। সেখানে আমি ভদ্র  আচরণ করব।‘ এখান থেকেই স্পষ্ট যে বিদেশমন্ত্রীর পাক সফরে হবে না দ্বিপাক্ষিক আলোচনা। 

শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন তথা SCO আসন্ন বৈঠকে যোগ  দিতে ১৫ অক্টোবর ইসলামাবাদে যাচ্ছেন  বিদেশমন্ত্রী। আর সেখানে তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে।‘ এরপরেই পাকিস্তান সফর নিয়ে মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী। কারণ,  দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে ইসলামাবাদের রয়েছে সংঘাত। মূলত কাশ্মীর ইস্যুর পাশাপাশি পাকিস্তান থেকে আসা সন্ত্রাসবাদ নিয়ে  প্রায়শই বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে সরব হয়েছেন ভারতের কূটনীতিকরা। একথায় বলা যায়, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তা মধুর কোনও অংশেই নয়। 

উল্লেখ্য, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য দেশের মধ্যে রয়েছে – ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। রীতি অনুযায়ী এসসিও-র বৈঠকে কোনও দেশের রাষ্ট্রনেতার উপস্থিতি বাধ্যতামূলক নয়। তবে চলতি বছর এই বৈঠকে যোগ দেবেন ভারতের বিদেশমন্ত্রী। বলা বাহুল্য, ন’বছর আগে শেষ বারের জন্য কোনও ভারতীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ  ইসলামাবাদের মাটিতে পা রেখেছিলেন। এ বার পা রাখতে চলেছেন এস জয়শঙ্কর ।

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের