জানুয়ারিতেও খুলছে না পঞ্চম থেকে অষ্টম শ্রেণির দরজা

ইচ্ছা ছিল জানুয়ারি মাসেই পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস খোলা হবে। বিদ্যালয়ে এসেই অফলাইনে ক্লাস করতে হবে প্রত্যেক পড়ুয়াকে

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষামন্ত্রীর ইচ্ছা ছিল জানুয়ারি মাসেই পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস খোলা হবে। বিদ্যালয়ে এসেই অফলাইনে ক্লাস করতে হবে প্রত্যেক পড়ুয়াকে। কিন্তু তাতে জল ঢেলে দিল ওমিক্রন। করোনার এই নয়া প্রজাতির আতঙ্কে আপাতত ছোটদের ক্লাসে না জানিয়ে দিল শিক্ষা দফতর। তার বিনিময়ে বিশেষ উদ্যোগ নিল রাজ্যের শিক্ষা দফতর।

যেহেতু আগামী ৭ জানুয়ারি থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস শুরুর কথা ছিল, তাই বিশেষ প্রস্তুতি নিচ্ছিল শিক্ষা দফতর। কিন্তু ওমিক্রনের কাঁটায় আপাতত পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস চালু না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিনিময়ে উক্ত ক্লাসের পড়ুয়াদের অভিভাবকদের হাতে পুস্তক তুলে দেওয়া হবে। যেভাবে মিড ডে মিল দেওয়া হয় সেই পদ্ধতি বজায় রেখেই নতুন শ্রেণির পাঠ্যপুস্তক অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে স্কুলগুলির তরফে। করোনার নয়া প্রজাতির সংক্রমণ নিয়ে এমনিতেই চিন্তা স্বাস্থ্য মহলের। এর মাঝে ১৮-এর নীচে কারোর টিকাকরণের কাজ শুরুই হয়নি। কবে টিকা আসবে সিদ্ধান্ত নেওয়া হয়নি, তাই ঝুঁকি রয়েছে। সেই কথা মাথায় রেখেই পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের ক্লাস করানোর পথে আপাতত হাঁটছে না শিক্ষা দফতর।

করোনা কাঁটার ভয় কাটিয়ে গত ১৬ নভেম্বর রাজ্যে খুলেছে স্কুল-কলেজ। শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চলছে ক্লাস। কিন্তু স্কুলে যাওয়ার হার খুবই কম। যা চিন্তা বাড়িয়েছে শিক্ষা দফতরের। স্কুল ছুটদের ফের পড়াশুনার দিকে ফেরাতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে শিক্ষা দফতর।

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের