জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ, কার্ভাহালের চোটে চিন্তায় কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি : টানা দুই ম্যাচ জয়ের মুকুট হাতছাড়া হয়েছিল রিয়ালের। গত সপ্তাহে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাতছাড়া হয়েছিল রিয়াল মাদ্রিদের। আবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও লিলের কাছে হেরে গেছে ১-০ ব্যবধানে। কিন্তু অবশেষে বিজয়রথের চাকা গড়াল রিয়াল মাদ্রিদের। লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে পূর্ণাঙ্গ তিন পয়েন্ট ছিনিয়ে নিয়েছে মাদ্রিদ।

লিলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে হার নিয়ে বেশ চাপে পড়েছিল রিয়াল মাদ্রিদ। এই চাপ সামলাবে কি করে এই নিয়ে রাতের ঘুম উড়েছিল মাদ্রিদের। তাই শনিবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। সান্তিয়াগো বার্নাব্যুতে সেই গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ও পেয়েছে রিয়াল। ফেদে ভালভের্দে ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ম্যাচটি রিয়াল জিতেছে ২–০ ব্যবধানে।

তবে জয় পেলেও স্বস্তি দেখা যায় নি কার্লো আনচেলত্তির দলের। কিন্তু এই ম্যাচ জিতলেও নতুন করে চিন্তা তৈরি হল। কেননা এই ম্যাচেই চোট পেয়েছেন দলের ডিফেন্ডার দানি কার্ভাহাল। মৌসুমের এই হাল ফেরানোর সময়ে দলের অন্যতম সেরা খেলোয়াড়ের চোট দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির।

নিজেদের গড়ের মাঠে ম্যাচ শুরু করে রিয়াল মাদ্রিদ। অবশ্য শুরু থেকে তাঁরা এগিয়ে ছিল। প্রথম গোলটা পায় ১৪ মিনিটে। বক্সের বাইরে থেকে গোল করেন ভালভের্দে। এই গোলটা করে তিনি হয়ে গেলেন বক্সের বাইরে থেকে সবচেয়ে গোল করা ফুটবলার। ২০২২ সাল থেকে মোট আটটি গোল তিনি বক্সের বাইরে থেকে করলেন। রিয়ালের দ্বিতীয় গোলটা আসে ৭৩ মিনিটে। ভিনিসিয়ুস জুনিয়রের গোল থেকে ব্যবধান বাড়ায় রিয়াল।

এদিকে রিয়াল মাদ্রিদের জয় যখন হাতের মুঠোয় সেই সময় চোট পান কার্ভাহাল। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে। লিগামেন্টে চোট পেয়েছেন তিনি। কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডারের চোট পাওয়া রিয়ালের কাছে বড় ধাক্কা বলা যেতে পারে।

এই নিয়ে চোট পাওয়া নিয়ে আনচেলত্তিও বলেন, ‘খুব খারাপ অবস্থা। আশা করছি ওর চোটে ক্ষতির পরিমাণ কম হবে, কারণ ও স্প্যানিশ ফুটবল ও রিয়ালের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ড্রেসিংরুমে সবার মন খারাপ এবং সবাই উদ্বিগ্ন। এমন কিছু ঘটেছে, যা আমরা কেউ চাইনি।’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের