ষষ্ঠীর সকালে সোনারপুর স্টেশনে রেল অবরোধ, ব্যাহত পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ষষ্ঠীর সকাল থেকেই ট্রেন দুর্ভোগের শিকার নিত্য যাত্রীরা। বুধবার সোনারপুর স্টেশনে চলে  রেল অবরোধ। আর সেই অবরোধের জেরেই ব্যাহত হল ট্রেন চলাচল। জানা গিয়েছে, এদিন সকাল ৯টা থেকে অবরোধ শুরু হয়।  এর জেরেই  বজবজ  বাদে শিয়ালদা দক্ষিণ শাখার সবকটি রুটেই এর প্রভাব পড়েছে।

বিভিন্ন স্টেশনে আটকে পড়ে আপ ও ডাউন ট্রেন। অবরোধ প্রসঙ্গে এক যাত্রী জানিয়েছেন, ‘রেলের তরফে আগাম কিছু না জানিয়ে বাতিল হয়ে যায় সোনারপুর লোকাল। এরফলে তাদের সমস্যায় পড়তে হয়। সেইজন্য সোনারপুর স্টেশনে রেল অবরোধ শুরু করে যাত্রীরা।‘   এখন পর্যন্ত রেল পরিষেবা স্বাভাবিক হয়নি বলে খবর।তবে কী কারণে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয় রেল তা এখন স্পষ্ট নয়। 

উল্লেখ্য, রেল অবরোধের জেরে ষ্টেশনে ষ্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। জানা গিয়েছে এই অবরোধের কারণে মূলত  সোনারপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা এবং লক্ষ্মীকান্তপুরমুখী ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বলা বাহুল্য, এই অবরোধের জন্য   ষষ্ঠীর দিন সকালেই নিত্যযাত্রী থেকে শুরু করে পুজোর দর্শনার্থীদের সমস্যায় পড়তে হয়। ইতিমধ্যেই  ঘটনাস্থলে হাজির হন রেলের আধিকারিকরা। এরপরেই  যাত্রীদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়ার ব্যবস্থা চলে। তবে কখন থেকে স্বাভাবিক হবে ট্রেন পরিষেবা তা এখন জানা যায়নি। 

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুঁদে আমলা দুষ্মন্ত নারিয়ালা

ঝোড়ো ব্যাটিং অভিষেক-শ্রেয়সের, ১৯০ রান তুলল ভারত

আদৌ বিয়ের জন্য প্রস্তুত? ছাদনাতলায় বসার আগে অবশ্যই মিলিয়ে নিন এই ১৪ লক্ষণ

‘মৃত্যুর জন্য আসছেন..,’ অস্ট্রেলিয়া সফরের আগেই মোদিকে খুনের হুমকি মুসলিম যুবকের

ভাগ্নের সঙ্গে প্রেমে মজেছিলেন মামী! মর্মান্তিক পরিণতিতে ঘর বাঁধার স্বপ্ন ভেঙে চুরমার

অভিষেক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ‘বিস্ময় বালক’ বৈভব, ২ ছক্কায় ১৪ রান করে আউট

ইতিহাস গড়লেন বৈভব, ভেঙে দিলেন শচিন তেন্ডুলকর-শেফালি বর্মার রেকর্ড

শুভেন্দুর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, গ্রেফতার তৃণমূল কর্মী

‘চন্দ্রিমাকে বিশ্বাস করবেন না’, মমতাকে সতর্ক করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা

‘প্রতি ফোঁটা রক্তের হিসেব নিতে প্রস্তুত হোন’, আওয়ামী লীগ কর্মীদের বার্তা শেখ হাসিনার

বঙ্গোপসাগরে আরও জোরালো নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা!

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! একাধিক পদে চলছে নিয়োগ, জানুন আবেদনের শেষ দিন

গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা

‘সাহস থাকলে বিজেপিতে যোগ দিন,’ চন্দ্রিমা-ঋতব্রত-ফিরহাদদের স্পষ্ট বার্তা মমতার