চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শক্তিগড়ে পথ দুর্ঘটনার বলি চিকিৎসকের স্ত্রী ও মেয়ে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: গোটা রাজ্য তাকিয়ে কলকাতার ধর্মতলার চিকিৎসকদের অনশন মঞ্চ পানে। তারওপর আজ সপ্তমী। ঠিক সেই আবহেই রাজ্যের পূর্ব বর্ধমান(Purba Burdwan) জেলার শক্তিগড়ে(Shaktigarh) এক সড়ক দুর্ঘটনায়(Road Accident) প্রাণ হারালেন এক চিকিৎসকের স্ত্রী ও তাঁদের মেয়ে(Doctor’s Wife and Daughter Killed)। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে শক্তিগড় থানা এলাকার আমড়া এলাকায় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। প্রাথমিক ভাবে জানা গিয়েছেন, চিকিৎসক নিজেই গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু কোনও কারণে সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ডিভাইডারে ধাক্কা মারে। তার জেরেই দুর্ঘটনা ও মৃত্যু। তবে চিকিৎসক নিজে গুরুতর আহত হলেও এখনও জীবিত আছেন।

আরও পড়ুন, ধর্মতলার অনশন গিয়ে চিঠি ধরালো পুলিশ, অনড় ডাক্তাররা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত চিকিৎসকের নাম কিশলয় বিকাশ নায়েক(Dr Kishaloy Bikash Nayek)। তিনি কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের(Shambhunath Pandit Hospital) শিশু চিকিৎসক(Child Specialist)। তাঁর পৈতৃক বাড়ি পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ সদর মহকুমার রায়নায়। কর্মসূত্রে স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি কলকাতার সিমলা মোড়ে থাকতেন। এদিন সকালে তিনি স্ত্রী রাজশ্রী নায়েক(৪৭) ও মেয়ে নাম অদ্রিলা নায়েক(১৩)-কে নিয়ে বেড়িয়েছিলেন। উদ্দেশ্য ছিল, বর্ধমানের পুলিশ লাইনে থাকা শ্বশুরবাড়িতে যাওয়া। সপ্তমীর দুপুরেই তাঁদের সেখানে পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু বর্ধমান শহরে ঢোকার আগেই শক্তিগড়ে ঘটে দুর্ঘটনা। শক্তিগড়ের আমড়ায় দুর্ঘটনার কবলে পড়ে চিকিৎসকের চারচাকা গাড়ি।

আরও পড়ুন, আংশিক কর্মবিরতির ঘোষণা আর এন টেগোর হাসপাতালের সিনিয়র ডাক্তারদের

প্রত্যক্ষদর্শীদের দাবি, আমড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে শক্তিগড় থানার পুলিশ সবাইকে উদ্ধার করে সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করে। সেখানেই মা ও মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ভর্তি চিকিৎসক। যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেখানে প্রায়শই এই ধরনের ঘটনা ঘটে বলে গাড়ির গতি কমিয়ে চালানোর একাধিক বোর্ড দেওয়া আছে। তারপরেও কীভাবে ওই চিকিৎসকের গাড়ি দ্রুত গতিতে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারালো তা এখন খতিয়ে দেখছে পুলিশ। তবে গাড়ির পাশে বা পিছনের দিকে ধাক্কার কোনও দাগ নেই। তাই অন্য কোনও গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে, এমনটা মনে করছে না পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

হলদিয়া বন্দর থেকে টাকা কোথায় পাচার হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারকে প্রশ্ন মমতার

রাস্তার পাশে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ, খুন নাকি অন্যকিছু?

ভোটের ৪৮ ঘন্টা আগে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিলেন জ্ঞানেশ

নওদা বিধানসভায় নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা চরমে, নামল কেন্দ্রীয় বাহিনী

অশোকনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুললেন মৈথিলী ঠাকুর

মেয়ের হয়ে প্রচারে বেরিয়ে রাস্তার মাঝে যা করলেন মমতা ঠাকুর, প্রশংসা এলাকাবাসীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ