বাড়ির ৪০০ বছরের পুজোতে আজও নস্টালজিয়ায় ভাসেন মালা রায়

৪০০ বছরে পড়ল এই পুজো। ব্রিটিশ শাসনকালের অনেক আগে থেকে শুরু হয়েছিল এই সরকার বাড়ির পুজো। তবে কে শুরু করেছিল এ পুজো, তা এখনও স্পষ্ট ধারণা নেই নারীর কারুরই।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোয় কলকাতা দু-ভাগে ভাগ হয়ে যায় রীতিমতো। একটি থিম পুজো, অন্যটি বনেদি পাড়ার পুজো। যদিও আধুনিকতার ছোঁয়া নিতে থিমের প্যাণ্ডেলগুলিতেই বেশি ভিড় জমে। কিন্তু কলকাতার ঐতিহ্য বজায় রেখেছে বনেদি বাড়ির পুজোগুলি। তাই সারাবছরে বনেদি বাড়িগুলিতে তেমন উন্মাদনা না থাকলেও দুর্গাপুজোর সময় বনেদি বাড়িগুলি একেবারে আলোকিত হয়ে যায়। দেশ-বিদেশ থেকে তাঁদের আত্মীয়-স্বজনের আগমনে রীতিমতো গমগম করতে থাকে বনেদি বাড়ির পুজাগুলি।

তেমনি একটি পুজো তমলুকের সরকার বাড়ির বনেদি পুজো। ৪০০ বছরে পড়ল এই পুজো। ব্রিটিশ শাসনকালের অনেক আগে থেকে শুরু হয়েছিল এই সরকার বাড়ির পুজো। তবে কে শুরু করেছিল এ পুজো, তা এখনও স্পষ্ট ধারণা নেই নারীর কারুরই। বর্তমানে বাড়ির বাসিন্দারা বাইরে থাকলেও দুর্গাপুজোর সময় ঠিক নিয়ম করে বাড়ি চলে আসেন সবাই। আর এই বাড়ির অন্যতম সদস্য মালা রায়, বাংলার রাজনীতিতে বরাবর প্রথম সারিতে দেখা যায় মালা রায়কে। একসময় কংগ্রেস ও বর্তমানে তৃণমূলের নেত্রী মালা রায়। দীর্ঘদিন ধরেই রাজনীতির পরিচিত মুখ তিনি। আর কলকাতা পৌরসভার প্রথম চেয়ারপার্সন তিনি। তবে সারাবছর যতই কাজ থাকুক না কেন, পুজো মানেই ‘ছুটি’ নিয়ে গ্রামের বাড়িতে ছুটে যান মালা রায়। তমলুকে তাঁর বাড়ির পুজো ৪০০ বছরের পুরনো।

বর্ষীয়ান রাজনীতিক নেত্রী মালা রায় আজও সেখানে গেলে আবেগে ভাসেন, হাতড়ে বেড়ান ছেলেবেলার স্মৃতি। তমলুকের কেলোমালের সরকার বাড়ির মেয়ে মালা রায়। ওই পরিবারের পুজো তমলুকের পুরনো পুজোগুলোর মধ্যে অন্যতম।

নবদ্বীপে জামাইষষ্ঠীর বিকেলে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

পেট্রাপোল সীমান্তে নতুন থানা ভবন পেল রাজ্য পুলিশ, শুরু পরিষেবা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার