আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিহারে পুজোমণ্ডপে চড়াও হয়ে এলোপাথাড়ি গুলি দুষ্কৃতীর, গুলিবিদ্ধ ৪ জন

নিজস্ব প্রতিনিধিঃ  দুর্গাপুজোর মণ্ডপে চলল এলোপাথাড়ি গুলি । রবিবার সকালে এমনই ঘটনা ঘটল বিহারের আরায় দুর্গাপুজোর মণ্ডপে। আর এই গুলির জেরে জখম হয়েছেন চার জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে দুটি গুলির কার্তুজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা দুটি বাইকে করে এসে আচমকাই সকাল বেলা গুলি চালাতে শুরু করে। এরপরেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ‘ এই ঘটনায় আহতরা হলেন – আরমান আনসারি (১৯), সুনীল কুমার যাদব (২৬), রোশন কুমার (২৫) ও সিপাহি কুমার। আরমানের পিঠে, সুনীলের বাম হাতে, রোশানের ডান হাঁটুর নিচে এবং সিপাহিকে কোমরে  গুলি লাগে বলে খবর। তাদেরকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসক ডাঃ বিকাশ সিং জানিয়েছেন, ‘ আহতদের শরীর থেকে গুলি বার করা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল।‘ তবে এই হামলার সঙ্গে কারা যুক্ত রয়েছে তা এখন জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করাও শুরু হয়েছে। পাশাপাশি  হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ।  তবে আচমকাই রবিবার সকালে দুর্গাপুজোর মণ্ডপে গুলি চালানোর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ