Loading live market data...
Loading active stocks...
Connecting...

দিওয়ালির উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারিরা পাচ্ছেন বাড়তি ৩ শতাংশ DA

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিওয়ালির আগেই কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের সুখবর দিল কেন্দ্রীয় সরকার। ৩ শতাংশ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) । আর তাতেই DA ৪২   শতাংশ থেকে বাড়িয়ে ৪৫   শতাংশ বাড়তে চলেছে। বুধবার সকালে মন্ত্রিসভারর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

হিসাব অনুসারে,   ৩% ডিএ বাড়ার ফলে, একজন কেন্দ্রীয় সরকারী আধিকারিকের বেতন ১৮ ০০০ হাজার টাকা থেকে ৫৪০ টাকা বাড়বে। শুধু তাই নয় জুলাই, অগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পাবেন কর্মীরা। বলা বাহুল্য, কেন্দ্রীয় সরকার বছরে দু’বার ডিএ বাড়িয়ে থাকে। সাধারণত জানুয়ারিতে ডিএ বৃদ্ধি সাধারণত মার্চ মাসে হোলির সময় ঘোষণা করা হয় এবং জুলাই বৃদ্ধি প্রতি বছর অক্টোবর বা নভেম্বর মাসে দীপাবলির কাছাকাছি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, বর্তমানে মহার্ঘ ভাতা (ডিএ) পান লক্ষাধিক বেশি কেন্দ্রীয় সরকারী কর্মচারী । শুধু তাই নয়  পেনশনভোগীরাও পেয়ে থাকেন এই ভাতা। তাই বহু দিন ধরেই বেতন বাড়বে কবে তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তাই দিওয়ালির আগে ডিএ বাড়ায়  বেশ অনেকেটাই স্বস্তি দিল কেন্দ্র। ইতিমধ্যেই   ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিয়েছেন, ‘১ অক্টোবর থেকে এই ডিএ বাড়ানো হবে রাজ্যে। যার ফলে প্রায় ৩.৯ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী উপকৃত হবেন।‘

‘স্যার’-এর আচরণে আতঙ্কে ছাত্রীরা! গুরুগ্রামের স্কুলে অভিযোগ ঘিরে তোলপাড়

“নাম্বার ওয়ান তকমাও এখন কেনা যায়!” বলিউডের নোংরা খেলা নিয়ে মুখ খুললেন আমিশা প্যাটেল

আগামী সপ্তাহে ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে আমেরিকা ও ইরান

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

‘দুঃশাসনের অধ্যায় শেষ, উন্নয়নের সূচনা’, বাংলায় মোদিকে স্বাগত জানিয়ে এক্সপোস্ট শুভেন্দুর

ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ