চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কে হচ্ছেন সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি? জানিয়ে দিলেন চন্দ্রচূড়

নিজস্ব প্রতিনিধিঃ অবসর নিতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ২০১৬ সালের ১৩ মে প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন চন্দ্রচূড়। আগামী ১১ নভেম্বর অবসর নেওয়ার আগে  তাই রীতি মেনে নিজের উত্তরসূরি হিসেবে বিচারপতি সঞ্জীব খান্নার নাম সুপারিশ করলেন। ইতিমধ্যেই এই মর্মে   প্রধান বিচারপতি চন্দ্রচূড় কেন্দ্রীয় সরকারকে একটি চিঠি দিয়ে একথা জানিয়ে দিয়েছেন।

কেন্দ্রকে লেখা চিঠিতে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেছেন,  ‘তিনি ১১ নভেম্বর অবসর নিচ্ছেন । তাই বিচারপতি সঞ্জীব  খান্নাই তাঁর উত্তরসূরি হওয়া উচিত।‘  সরকারের অনুমোদনের পরই বিচারপতি সঞ্জীব খান্না হবেন দেশের ৫১তম প্রধান বিচারপতি। বলা বাহুল্য, বিচারপতি সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের দ্বিতীয় প্রবীণতম বিচারপতি। ১৯৮৩ সালে তিনি দিল্লির বার কাউন্সিলে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন।

শুধু তাই নয় ২০০৪ সালে, তিনি দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলের স্থায়ী পরামর্শদাতা (সিভিল) হিসাবে নিযুক্ত হন। তিনি দিল্লি হাইকোর্টে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এবং অ্যামিকাস কিউরি হিসাবে বেশ কয়েকটি ফৌজদারি মামলা সাওয়াল সওয়াল করেছিলেন।২০০৫ সালে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে মনোনীত হয়েছিলেন বিচারপতি  খান্না। এছাড়াও ২০১৯ সালের ১৮ জানুয়ারি বিচারপতি খান্না সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হন৷ তিনি ২০২৩ সালের ১৭ জুন থেকে ২০২৩ সালের ২৫ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিস কমিটির চেয়ারম্যান পদে ছিলেন৷ বর্তমানে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির গভর্নিং কাউন্সেলের সদস্য পদে রয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ