ঠাকুর দেখতে বেড়িয়ে সপ্তমীর রাতে পার্ক স্ট্রিট থেকে নিখোঁজ তরুণী

সপ্তমীর রাত থেকে নিখোঁজ আঁচল। পার্ক স্ট্রিট থেকেই নিখোঁজ হয়েছেন তিনি। যদিও পুলিশের ধারনা তিনি স্বেচ্ছায় গা ঢাকা দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবছর দুর্গাপুজোর(Durga Puja) সপ্তমী পড়েছিল বৃহস্পতিবার। সেদিন কলকাতার(Kolkata) শোভাবাজার(Sovabazaar) এলাকার বাসিন্দা আঁচল গুপ্ত নামে এক তরুণী তাঁর ৩ বোনের সঙ্গে ঠাকুর দেখতে বেড়িয়েছিলেন। এ দিক-ও দিক ঘোরার পরে সকলে মিলে রাতে পার্ক স্ট্রিটে(Park Street) যান। অভিযোগ, সেখান থেকেই নিখোঁজ(Young Women Missing) হয়ে যান আঁচল। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁকে না পেয়ে বাড়ি ফিরে যায় ৩ বোন। সেদিন রাতেই পার্ক স্ট্রিট থানায় এই মর্মে অভিযোগ দায়ের করে আঁচলের পরিবার। কিন্তু সেই ঘটনার পরে প্রায় এক সপ্তাহ পেরোলেও সন্ধান মেলেনি আঁচলের। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে তাঁর বাবা-মা সহ পরিবারের। বছর ২০’র ওই তরুণী স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়া। বাবা মুড়ির ব্যবসা করেন। বাড়িতে আছে এক ছোট ভাইও। তবে পুলিশের ধারনা ওই তরুণী নিজে থেকেই গা ঢাকা দিয়েছেন।

আরও পড়ুন, সুপ্রিম নির্দেশের পরে পরেই রাজ্যে শুরু সিভিক সুমারির কাজ

ঠিক কী হয়েছিল সপ্তমীর রাতে? জানা গিয়েছে, সপ্তমীর রাতে ৪ বোন একসঙ্গেই বেড়িয়েছিল ঠাকুর দেখতে। পরে তাঁরা ঠিক করে পার্ক স্ট্রিটে কোনও এক রেস্তরাঁয় গিয়ে তাঁরা খাওয়াদাওয়া করবেন। সেই রকম এক রেস্তরাঁয় গিয়ে তাঁরা লাইনও দেন। কিন্তু তিন জন রেস্তরাঁয় ঢুকলেও আঁচলকে আর পাওয়া যায়নি। রাত ১১টা নাগাদ আঁচলের এক বোন তাঁদের বাড়িতে ফোন করে জানান, আঁচলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর সেই রাতেই পার্ক স্ট্রিট থানায় দায়ের হয় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ। কিন্তু তারপর এক সপ্তাহ পার হয়ে গেলেও এখনও আঁচলের কোনও সন্ধান মেলেনি। ইতিমধ্যেই আঁচলের পরিবার লালবাজারেরও দ্বারস্থ হয়েছিল। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। আঁচলের নিখোঁজ হওয়ার ঘটনায় প্রতিবেশী এক যুবকের হাত থাকতে পারে বলে সন্দেহ তাঁর পরিবারের।

আরও পড়ুন, আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি

তরুণীর এক আত্মীয়া ঝর্না চট্টোপাধ্যায় জানান, ওই যুবক আঁচলকে মাঝেমধ্যেই বিরক্ত করতেন। পুলিশ ইতিমধ্যেই ওই যুবককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ ওই যুবক অস্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে তদন্তকারীদের ভাবাচ্ছে অন্য একটি বিষয়। আঁচলের বাবা-মা আর বোনেদের দাবি, আঁচল মোবাইল ফোন ব্যবহার করতো না। তবে, রেস্তরাঁর সামনে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, ওই তরুণী ব্যাগ থেকে একটি ছোট ফোন বার করে কথা বলছেন। তার পরেই ফোন রেখে তিনি কোথাও চলে যান। আর এখানেই প্রশ্ন, মোবাইল দিল কে? আর সেটা দীর্ঘদিন কীভাবেই বা আঁচল লুকিয়ে রাখল বাড়ির সকলের কাছ থেকে!  

যুদ্ধবিরতির চুক্তিতে সিলমোহর দিল ইজরায়েল ও হিজবুল্লাহ

তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

‘তুমি পাগল, আমি না থাকলে জেলে থাকতে’, নেতানিয়াহুর উপর চটে লাল ট্রাম্প

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইছে? তাহলে জুনেই ঘুরে আসুন এই ৫ জায়গায়

জুন মাসেই দেশে লঞ্চ হতে পারে Redmi Turbo 5, জেনে নিন দুর্দান্ত ফিচার

Nothing Phone 3-এ মিলছে দেদার ছাড়, জেনে নিন নতুন দাম কত

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

১৫ হাজারের কমে পাওয়া যাচ্ছে Realme P4 Lite, জেনে নিন বিস্তারিত

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

পারিবারিক বিবাদের জেরে চলল এলোপাথাড়ি গুলি, হামলাকারী-সহ মৃত ৭

সুই‍ৎজারল্যান্ডে ভ্রমণে গিয়ে ট্রাফিক আইনভঙ্গ! দেড় লক্ষ জরিমানার নোটিশ পেলেন ভারতীয় পর্যটক

৮ জুন বৃহস্পতি-শুক্রের দুর্লভ সংযোগে হঠাৎ ধনলাভ হবে ৪ রাশির জাতকদের