নাগরিকত্ব আইন নিয়ে যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের, কী জানাল শীর্ষ আদালত ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড় রায়দান করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার নাগরিকত্ব আইনের ৬এ ধারার সাংবিধানিক বৈধতাকে বহাল রাখল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। এদিন ৪:১ সংখ্যাগরিষ্ঠতায় রায় বহাল রাখেছে শীর্ষ আদালত। আর তাতেই ১৯৮৫ সালে সংযোজিত নাগরিকত্ব আইনের ৬এ ধারার সাংবিধানিক বৈধতা বহাল থাকল দেশে।

এবার থেকে সংবিধানের ৬এ ধারায় ১৯৬৬ সালের ১ জানুয়ারি থেকে ১৯৭১ সালে ২৫ মার্চ পর্যন্ত যাঁরা এদেশে প্রবেশ করেছেন তাঁরা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। এদিন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণি, সলিসিটর জেনারেল তুষার মেহতা, প্রবীণ আইনজীবী শ্যাম দিভান, কপিল সিব্বল, সঞ্জয় হেজ, সি ইউ সিং নাগরিকত্ব আইন নিয়ে এই রায় দেয়।শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণে জানিয়েছেন,  সরকার চাইলে এই আইনটিকে অন্যান্য এলাকাতেও চালু করতে পারত। কিন্তু তা করেনি কারণ এটি অসমের জন্য বিশেষভাবে প্রযোজ্য।  

উল্লেখ্য, ১৯৮৫ সালে অসমের অনুপ্রবেশ বিরোধী আন্দোলনকারীদের প্রতিনিধিদের মধ্যে অসম চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী, ১৯৭১ সালের ২৪ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে যে সব শরণার্থী অসমে প্রবেশ করেছেন, তাঁরা সকলেই দেশের নাগরিকত্ব পাবেন। এরপর ২০১২ সালে সংবিধানের এই ৬এ অনুচ্ছেদকে অসাংবিধানিক দাবি  করে আদালতের দ্বারস্থ হয় অসম সম্মিলিত মহাসংঘ।  বৃহস্পতিবার ওই সংগঠনের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ।

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর