টিউশন থেকে ফেরার পথে মাতালদের কবলে একদল ছাত্রী, এরপর কি ঘটল বাঁকুড়ায়!

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার রাতের এক কুরুচিপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার হেভির মোড় এলাকা। জানা গিয়েছে, টিউশন থেকে বাড়ি ফেরার পথে মাতালদের কটুক্তির শিকার হতে হয় একদল ছাত্রীকে। বাঁকুড়ার হেভির মোড় সংলগ্ন এক মদের ভাটিতে নিত্য আনাগোনা স্থানীয় সুরা প্রেমীদের। সেখানেই একদল মদ্যপ যুবক এই ঘটনাটি ঘটায় বলে জানা গিয়েছে। শুধু কটুক্তি করেই থেমে থাকেনি তাঁরা। পড়ুয়া ছাত্রীদের রীতিমতো ধাওয়া করেন ওই মাতালরা। তাড়া খেয়ে আতঙ্কিত হয়ে পড়েন ছাত্রীরা। এরপরই বিষয়টি স্থানীয়দের চোখে পড়ে যায়। ছাত্রীদের সুরক্ষার্থে এগিয়ে আসেন এলাকাবাসীরা।

আরও পড়ুনঃ সাতসকালে মাঝ পুকুরে ভেসে উঠল দেহ, হইচই কাণ্ড শ্রীরামপুরে

ঘটনার প্রতিবাদে, মদ ভাটিতে ভাঙচুর চালানোর পাশাপাশি ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব দিলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসীরা। মদের ভাটিতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ চেক করে দুজনকে গ্রেফতার করে পুলিশ। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ স্টেশনে ৩০ সেকেন্ডের বেশি দাঁড়াবে না কোনও ট্রেন? খবর ছড়াতেই বিজ্ঞপ্তি পূর্ব রেলের

স্থানীয়দের অভিযোগ, বাঁকুড়া সদর থানার হেভির মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি দেশি মদের ভাটি রয়েছে। দীর্ঘদিন ধরেই সেই ভাটি সংলগ্ন এলাকায় মদ্যপদের উৎপাত লেগেই রয়েছে বলে অভিযোগ এলাকার লোকজনের। মাতালদের উৎপাতে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। ফলে ছাত্রীদের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় ক্ষেপে ওঠেন এলাকাবাসীরা। গ্রেফতার হওয়া ওই দুই যুবককে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হবে। ঘটনার পর স্থানীয়রা সাফ জানিয়ে দিয়েছেন, ওই মদের ভাটি অন্যত্র না সরানো হলে পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু