আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

তিরুমালা মন্দিরে একি কাণ্ড! VIP দর্শনের নামে হাজার হাজার টাকা প্রতারণা

নিজস্ব প্রতিনিধিঃ এবার প্রতারণার ঘটনা ঘটল তিরুমালা মন্দিরে। ভিআইপি দর্শনের নাম করে একটি পরিবারের কাছ থেকে ৬৫ হাজার টাকা প্রতারণা করা হয়েছে বলে উঠেছে অভিযোগ।  আর তাতে নাম জড়িয়েছে তিরুমালা তিরুপতি দেবস্থানমের  (টিটিডি) আইন পরিষদের (এমএলসি) সদস্য সহ অভিযুক্তদের বিরুদ্ধে।

এই তিনজন মিলে ব্যাঙ্গালুরুতে থাকা এক পরিবারের কাছ থেকে ৬৫ হাজার টাকা প্রতারণা করেছে। জানা গিয়েছে , ভিআইপি দর্শনের নাম করে এই টাকা চেয়ে প্রতারণা করা হয়েছে।  ইতিমধ্যেই এই বিষয় পুলিশের কাছে দায়ের হয়েছে অভিযোগ। এফআইয়ার করা হয়েছে বলে খবর।  অভিযুক্তদের বিরুদ্ধে ৩১৮ ( ৪) ধারা এবং ৩ (৫) ধারায় দায়ের হয়েছে মামলা।

জানা গিয়েছে, এই প্রতারণায় নাম জড়িয়েছে সাই কুমার , পি. চন্দ্রশেখর, এমএলসি মায়ানা জাকিয়া খানম এবং তাদের জনসংযোগ আধিকারিক কৃষ্ণা তেজা এনের। তবে এই ঘটনা নিয়ে তিরুমালা তিরুপতি দেবস্থানমের   তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশে বহু প্রাচীনকাল থেকে অবস্থিত রয়েছে তিরুমালা তিরুপতি দেবস্থানম। প্রতিদিন সেখানে ৭৫ হাজার থেকে ৯০ হাজার তীর্থযাত্রীর ভিড় হয়। আর সেখানেই ঘটল হাজার হাজার টাকা প্রতারণার ঘটনা। তাতেই চিন্তায় পড়ছে তীর্থযাত্রীরা।

Published by:

Share Link:

More Releted News:

৯ বছরের নাবালিকাকে জোর করে গোপনাঙ্গ স্পর্শের চেষ্টা, গ্রেফতার পুলিশের সহকারী কমিশনার

প্রশ্নফাঁসের নামে প্রতারণা, লখনউতে এসআই-হোম গার্ড পরীক্ষাকাণ্ডে গ্রেপ্তার ২

সম্পত্তির লোভে মা-বাবাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ , গ্রেফতার ছেলে-বৌমা

রাস্তার ধারের ‘দহি বড়া’ খেয়ে বিপত্তি, ওড়িশায় অসুস্থ ৫০ জনেরও বেশি গ্রামবাসী

রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

চলন্ত বিমানের জানলা খুলে ঝাঁপ যাত্রীর, চেন্নাই বিমানবন্দরের ঘটনা শুনলে চমকে যাবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ