‘ডানা’র বৃষ্টিতে ৩ জেলার চাষে ক্ষয়ক্ষতির হিসাব শুরু, ধাক্কা ২৫ হাজার হেক্টর জমিতে

ঘূর্ণিঝড় ‘ডানা’র জেরে হওয়া বৃষ্টিতে রাজ্যের ৩টি জেলায় প্রায় ২৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। পূর্ব মেদিনীপুরে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশার বুকে বৃহস্পতিবার রাতে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার গতিতে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ‘ডানা’(Cyclone Dana)। শুক্রবার সকাল ৭টা পর্যন্ত সেই ঝড়ের দাপট চলে। আবার এ রাজ্যে সেই ঝড়ের দাপট সেভাবে দেখা না গেলেও গতকাল সারাদিন প্রবল বৃষ্টিতে(Heavy Rain) ভিজেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। বিশেষ করে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুর। এদিন অর্থাৎ শনিবার সকাল থেকে বৃষ্টি কিছুটা কমতেই এ রাজ্যের কোথায় কত ক্ষয়ক্ষতি হয়েছে, তার হিসাব কষা শুরু হয়ে গেল। নবান সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ক্ষয়ক্ষতি যা হয়েছে তার বেশিরভাগটাই কৃষিক্ষেত্রে। পূর্ব মেদিনীপুর(Purba Midnapur), হাওড়া(Howrah) ও হুগলি(Hooghly) জেলায় প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট(Crops Damaged) হয়েছে এই দুর্যোগে। এর মধ্যে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলাতেই ২০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।    

আরও পড়ুন, বাংলা সহায়তা কেন্দ্র থেকে চালু হচ্ছে সরকারি দূরপালার বাসের আসন সংরক্ষণের সুবিধা

রাজ্যের কৃষি দফতরের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, একটানা বৃষ্টিতে পূর্ব মেদিনীপুর জেলায় ২০ হাজার হেক্টর জমি জলমগ্ন হয়ে পড়েছে। এর মধ্যে ১৭ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছিল। অনেক জায়গায় ধানগাছ নুইয়ে পড়েছে। তার ওপর জল জমে যাওয়ায় ক্ষতির আশঙ্কা বেশি। এছাড়াও ৩০০০ হেক্টর জমিতে থাকা ফুল, সব্জি এবং পান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি দফতরের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির এই প্রাথমিক রিপোর্ট জেলাশাসকের কাছে পাঠানো হয়েছে। রাজ্য কৃষি দফতরেও একই রিপোর্ট পাঠানো হয়েছে। অনেক জায়গায় মাছের ভেড়ি এবং পুকুর ভেসে গিয়েছে। গ্রামীণ রাস্তাঘাট পুরোপুরি জলের তলায়। ধান ও মাছ দু’টোতেই ক্ষতির আশঙ্কা বেড়েছে। হুগলি জেলাজুড়ে প্রায় ১২০০ হেক্টর জমির সবজি য়ার ধানের বীজতলা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মূলত, জল জমে যাওয়ার কারণেই সবজি চাষে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে, এমনটাই মনে করছেন কৃষকরা।  

আরও পড়ুন, ‘ডানা’র ঝাপটায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী

শুক্রবার ব্যাপক ঝড়ের তাণ্ডব না থাকলেও দিনভর বৃষ্টি হয়েছে। কখনও তীব্র, কখনও ধীরগতিতে বৃষ্টি সারাদিন। বৃহস্পতিবারের পর শুক্রবারও সূর্যের মুখ দেখেনি কেউ। সপসপে ভিজে আবহাওয়ার কারণেই সবজি চাষ প্রভাবিত হওয়ার আশঙ্কা বেড়েছে। শুক্রবার রাত পর্যন্ত সরকারিভাবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসেব তৈরি হয়নি। পাশাপাশি, ধানের ক্ষতি হওয়ার সম্ভাবনাও তীব্র হয়ে উঠেছে। হাওড়া জেলাতেও গ্রামীণ এলাকায় চাষবাসের প্রভুত ক্ষতি হয়েছে। পুজোর মুখে বন্যার জলে চাষের জমি শেষ হয়ে গিয়েছিল। এবার শীতকালীন সবজি চাষেও কাঁটা। বাগনান, দেউলটি এলাকায় একচেটিয়া ফুলের চাষ হয়। তাও শেষ বলে জানাচ্ছেন ফুলচাষিরা। দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর এবার কালীপুজোতেও ফুলের আকাল দেখা দেবে বলে মনে করছেন তাঁরা। এই দুর্যোগে ফুল, শীতকালীন সবজি চাষ কার্যত প্রশ্নের মুখে পড়ে গেল। উদয়নারায়ণপুরের আলু বিখ্যাত। কিন্তু এই বৃষ্টিতে যেভাবে মাটি ভিজে আছে, তাতে আলু বসানোই সম্ভব নয় বলে জানাচ্ছেন কৃষকরা। দানা তার ঝড়ের দাপট এ রাজ্যে দেখায়নি ঠিকই। কিন্তু হাতে না মারলেও, ভাতে মেরে দিয়েছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের