আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিকিনি পরে র‍্যাম্পে হেঁটে শোরগোল বাঁধিয়ে দিয়েছেন পাকিস্তানি মডেল, চেনেন কী তাঁকে?

courtesy google

নিজস্ব প্রতিনিধি : বর্তমানে নারী ক্ষমতায়ণের দিকে এগোচ্ছে গোটা বিশ্ব। সামাজিক চোখ রাঙানি গুলোকে উপেক্ষা করে এগিয়ে চলেছে নারীরা। এবার বিকিনি পরে র‍্যাম্পে হাঁটতে দেখা গেল এক তরুণীকে, তাও আবার পাকিস্তানের মত রক্ষণশীল দেশে। এই ভিডিয়ো সামনে আসতেই ওই তরুণীকে ‘অশ্লীল’ বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ইউজাররা।

পাকিস্তানের এক তরুণী হল রোমা মাইকেল। টিভি ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি বহু নামী সংস্থার বিজ্ঞাপনের মডেল হিসেবেও তিনি পরিচিতি পান রোমা। সম্প্রতি একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় সাঁতার পোশাকের রাউন্ডে বিকিনি পরে মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। ইতিমধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। হু হু করে শেয়ার হয়েছে এই ভিডিয়ো। যা নিয়ে হইচই পড়ে যায় পাকিস্তানে।

‘রক্ষণশীল দেশ’ বলে পরিচিত পাকিস্তান। সেখানে রোমার এই সাহসের জন্য অভিনন্দন জানিয়েছেন অনেকে। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কেউ কেউ। অনেকে রোমার নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েন। আবার কেউ তরুণীকে ‘অশ্লীল’ বলে মন্তব্য করেছেন। বিকিনি পরে র‍্যাম্পে হাঁটার মধ্যে অস্বাভাবিকতা কিছু দেখে না বেশিরভাগ সমাজই। তাঁদের মতে, বিকিনি একটা পোশাক। তার আবার শ্লীল-অশ্লীল কী! তাছাড়া কে কী পোশাক পরবেন, সেটা তো সেই ব্যক্তির ব্যক্তিগত বিষয়।

একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘ওয়াও। বাধা ও নিয়মের বেড়াজাল ভাঙছে পাকিস্তান। মিস ওয়ার্ল্ড গ্র্যান্ড শো-তে অংশ নিয়েছেন এক পাকিস্তানি মডেল।’ আরেক ইউজার শুভকামনা জানিয়েছেন রোমাকে। তিনি লিখেছেন, ‘রোমা মাইকেল, মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪-এর প্রথম পাকিস্তানি মডেল।’

‘তু জিন্দেগি হ্যায়’, পেয়ারি নিম্মো’-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন রোমা। তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে সিনেমা জগতে। এছাড়াও সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় রয়েছে রোমা। ইনস্টাগ্রামে তাঁর ৭৭ হাজারের বেশি ফলোয়ার্স। ডিজাইনার ব্র্যান্ডের সঙ্গে কাজ করার পাশাপাশি ফ্যাশন দুনিয়াতেই আলোড়ন ফেলেছে রোমা। অবশ্য সমালোচকদের নিন্দেয় কিছু যায় আসে না রোমার। নিজের প্রতিভাকে নিয়ে কদম কদম এগিয়ে যাচ্ছেন পাকিস্তানি এই মডেল।

Published by:

Share Link:

More Releted News:

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

‘তুমিই আমার জীবনকে পরিপূর্ণ করেছ’, ১০ বছরের বিবাহ বার্ষিকীতে করণকে খোলা চিঠি বিপাশার

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

হঠাৎই অসুস্থ বাসচালক, পাঁচ খুদের বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা

মেট্রোয় সিট নিয়ে বচসা, চটে গিয়ে বাবার বয়সী যাত্রীকে কষিয়ে চড় মারলেন তরুণী

শীর্ষস্থানচ্যুত ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে TRP-তে এগিয়ে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ