‘বহুরূপী’ দেখে শিবপ্রসাদকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করলেন ‘বুম্বা দা’

বহুরূপী বেশ বড় স্কেলের ছবি, আর দারুণ মশলাও রয়েছে। এমনকি শিমুল পলাশ গানের স্টেপেও নাচলেন প্রসেনজিৎ। এরপর অভিনেতা বলেন, কোনও ছবির সাফল্যের জন্য তারকার প্রয়োজন হয় না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার ছবির ইতিহাসে একের পর এক রেকর্ড গড়ছে ‘বহুরূপী’। প্রতি বছরই পুজোর সময়ে বাংলা সিনে মহলের তরফ থেকে দর্শকদের জন্যে বিশেষ উপহার থাকে। এ বছর পুজো মুক্তির তালিকায় ছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় জুটির ‘বহুরূপী’, মুক্তির পর থেকেই বক্সঅফিসে দুর্দান্ত দাপট দেখাচ্ছে ‘বহুরূপী’। ছবির কাহিনী থেকে সংলাপ, গান, সবটাই বড্ড পছন্দ হয়েছে দর্শকদের, তাই তো পুজোর পর থেকেই বক্সঅফিসে ঝোড়ো ইনিংস খেলছে বহুরূপী।

তবে এবার পুজোয় একটাই চিন্তামুক্ত ছিল কোনও হিন্দি ছবির রিলিজ না হওয়া। বাংলা সিনেমা থেকে মুখ ফেরানো দর্শকদের আবারও হলমুখী করেছে এই ছবি। ইতিমধ্যেই প্রায় ১২ কোটি টাকা উপার্জন করেছে এই ছবি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, প্রমুখ। একটি ব্যাঙ্ক ডাকাতের গল্পকে অবলম্বন করে ছবির কাহিনী নির্মিত হয়েছে। সত্য ঘটনা অবলম্বনে এই ছবিটির কাহিনী দুর্দান্তভাবে সাজিয়েছে নন্দিতা-শিবপ্রসাদ। সুতরাং ইতিমধ্যেই এই ছবির মুকুটে জুড়েছে একের পর এক পালক।

সম্প্রতি এই ছবিটি দেখতে গিয়েছিলেন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ছবি দেখে শিবপ্রসাদের প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, বলিউডের কিং খানের সঙ্গে শিবপ্রসাদের তুলনা টানলেন অভিনেতা। ছবি দেখে শিবপ্রসাদকে আদর করে জড়িয়ে ধরেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি হলে বসেই ছবি দেখে হাততালি দিয়েছেন। এবং একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এত বড় স্কেলের ছবি এখন সচরাচর দেখা যায় না। বহুরূপী বেশ বড় স্কেলের ছবি, আর দারুণ মশলাও রয়েছে। এমনকি শিমুল পলাশ গানের স্টেপেও নাচলেন প্রসেনজিৎ। এরপর অভিনেতা বলেন, কোনও ছবির সাফল্যের জন্য তারকার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় ‘ছবির বিষয়’-এর। ‘বহুরূপী’ রক্তবীজ, হামি-সব ছবির রেকর্ড ভেঙে দিয়েছে। শাহরুখের মতো অভিনয় করেন শিবপ্রসাদ। তবে এই ছবির সাফল্য পেয়েছে টিম ওয়ার্কের জন্যই। অভিনেতা অভিনেত্রীর পাশাপাশি টেকনিশিয়ান্সরাও ছবির সাফল্যের কৃতিত্বের অধিকারী। কৌশানীর মেকআপও দুর্দান্ত ছিল। এই ছবিতে অনেক থিয়েটারের শিল্পীরাও রয়েছেন। সকলেই দুর্দান্ত অভিনয় করেছেন। তাই কেবলমাত্র তারকারাই হিট ছবি উপহার দিতে পারেন, দর্শকদের এই ধারনা ভুল।

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার