উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা আইন সাংবিধানিক, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ করে জানাল শীর্ষ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাদ্রাসা পড়ুয়াদের জন্য বড় স্বস্তি। উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা আইন অসাংবিধানিক ব্যাখা দিয়ে  বাতিল করেছিল এলাহাবাদ হাই কোর্ট। মঙ্গলবার সেই নির্দেশকে বাতিল করে দিল  সুপ্রিম কোর্ট  । এদিন আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা আইন সম্পূর্ণ বৈধ এবং সাংবিধানিক।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, ‘আদালত মাদ্রাসা শিক্ষা আইনের বৈধতা বহাল রাখছে। এই আইন সাংবিধানিক। শুধু তাই নয় এই আইন মাদ্রাসা প্রশাসনে সরাসরিভাবে হস্তক্ষেপ করে না।‘ পাশাপাশি এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ একইসঙ্গে উত্তরপ্রদেশ সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, ‘মাদ্রাসা আইনে কোনও ধরণের ধর্মীয় প্রশিক্ষণ বা নির্দেশনা অন্তর্ভুক্ত থাকলেই তা অসাংবিধানিক হয়ে যায় না।‘  এরপরেই এই  মাদ্রাসা আইনকে বৈধ বলে ঘোষণা করে দেয় শীর্ষ আদালত। এখান থেকে স্পষ্ট যে, সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে এবার থেকে উত্তরপ্রদেশে মাদ্রাসা চালু রাখতে আর কোন বাধা রইল না।

২০০৪ সালে ‘উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ড শিক্ষা আইন’ কার্যকর করেছিলেন সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিংহ যাদব। এরপর উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার গঠন করলে মাদ্রাসা শিক্ষা আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এলাহাবাদ হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। আর তখন হাইকোর্ট এই আইনকে অসাংবিধানিক বলে রায় দেয়। সেই রায়দান নিয়ে সুপ্রিম কোর্টে যায় মামলাটি। এদিন প্রধান বিচারপতির বেঞ্চে ছিল এই মামলার শুনানি। বলা বাহুল্য, বর্তমানে উত্তরপ্রদেশে ২৩,৫০০ মাদ্রাসা রয়েছে। যার মধ্যে ১৬,৫১৩টি রাজ্য সরকারের অনুদান পায় । আর বাকি  ৫৬০টি রাষ্ট্র থেকে অনুদান পেয়ে থাকে।

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?