আচমকাই ইউনূসের কাছে হাজির বাংলাদেশের সেনাপ্রধান, হঠা‍ৎ কী হল?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেনা অভ্যুত্থানের পরে রবিবারই (১০ নভেম্বর) রাজধানী ঢাকায় প্রথম কর্মসূচির ডাক দিয়েছিল দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে নতুন করে অশান্ত হয়ে উঠেছে ঢাকা। বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়ের সামনে আওয়ামী লীগ কর্মীদের বিবস্ত্র করে মারধর করেছে বিএনপি সন্ত্রাসীরা। আওয়ামী লীগের সমাবেশস্থলের দখল নিয়েছে পাকিস্তানপ্রেমী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সশস্ত্র ক্যাডাররা। সবমিলিয়ে পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত। আর সেই পরিস্থিতিতে আচমকাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের কাছে ছুটে গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। যদিও দু’জনের মধ্যে কী নিয়ে কথা হয়েছে তা নিয়ে সেনাবাহিনীর জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) ও প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে জোর চর্চা শুরু হয়েছে।

গত ৫ অগস্ট ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার পিছনে বড় ভূমিকা রেখেছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। বঙ্গবন্ধু কন্যা ক্ষমতা থেকে উচ্ছেদ হওয়ার পরে মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বঘোষিত দালালদের নিয়ে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। আর ওই অন্তর্বর্তী সরকারের সমস্ত কাজেই ঢাল হয়ে দাঁড়িয়েছে সেনাবাহিনী। যদিও বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মোছার যে প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার, তাতে নিজের আপত্তির কথা জানিয়েছিলেন সেনাপ্রধান। যদিও তাতে খুব একটা পাত্তা দেয়নি মোল্লা ইউনূস সরকার।

সূত্রের খবর, আগামী ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতা না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আর সেই কারণে উপদেষ্টা পরিষদের কলেবর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। বর্তমানে প্রধান উপদেষ্টাকে নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১। বেশ কয়েকজনকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাদের-কাদের নিয়োগ করা হবে তা নিয়ে আলোচনার জন্যই প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক করেছেন সেনাপ্রধান। বর্তমান উপদেষ্টা পরিষদে ঠাঁই পেয়েছেন দুই প্রাক্তন সেনা আধিকারিক। তাঁরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন ও লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। নতুন উপদেষ্টা হিসাবে আরও দুই প্রাক্তন সেনা আধিকারিককে চাইছেন সেনাপ্রধান। ওই দুই প্রাক্তন সেনা আধিকারিকের নাম দিয়ে এসেছেন মোল্লা ইউনূসকে। সেই সঙ্গে সেনাবাহিনীকে যে নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে তার মেয়াদ বাড়ানোরও দাবি করেছেন।

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী