বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যে প্রথম হয়েছে প্রথম সল্টলেকের শাশ্বত বন্দ্যোপাধ্যায়, তাঁর এই সাফল্য গর্বিত গোটা তিলোত্তমা।

Share:

নিজস্ব প্রতিনিধি: জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যে প্রথম হয়েছে প্রথম হয়েছে সল্টলেকের শাশ্বত বন্দ্যোপাধ্যায়, তাঁর এই সাফল্য গর্বিত গোটা তিলোত্তমা। সল্টলেক সেক্টর ২-এর বাসিন্দা শাশ্বত, তাঁর এই ফলাফলে স্বাভাবিকভাবেই খুশি তাঁর পরিবারে। তবে এই সাফল্য নিয়ে শাশ্বত নিজেই কিছুটা বিস্মিত। সে নিজেই বিশ্বাস করতে পারছে না যে, জয়েন্টে এমন ফলাফল হয়েছে তাঁর। এই সাফল্যে রীতিমতো চমকে দিয়েছে শাশ্বত। তবে তাঁর সাফল্যের পেছনে রয়েছে অনেক পরিশ্রম। রাজস্থানের কোটার অনন্তপুরে অবস্থিত নালন্দা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র শাশ্বত। সিবিএসই, নয়া দিল্লি বোর্ডের অধীনে পড়াশোনা করেছে সে। দ্বাদশ শ্রেণিতে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৯৬.২ শতাংশ। এর আগে আইসিএসই দশম শ্রেণির পরীক্ষায় ৯৭.৬ শতাংশ নম্বর পেয়েছিল সে। শাশ্বত-র পরিবারেও রয়েছে শিক্ষার উজ্জ্বল পরম্পরা। তাঁর বাবা ও মা দু’জনেই প্রতিষ্ঠিত চিকিৎসক। জয়েন্টে তাঁর মোট নম্বর ১৭২.২।

বাবা চিকিৎসক শান্তনু বন্দ্যোপাধ্যায় (অর্থপেডিক সার্জেন্ট), মা চিকিৎসক এমিলি বন্দ্যোপাধ্যায় পিডিআর্টিসিয়ান। কিন্তু তাঁর ইচ্ছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার। কারণ তাঁর দুই দাদু ছিলেন ইঞ্জিনিয়ার। তাই তাঁদের পথই অনুসরণ করবে শাশ্বত। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতেও ভালবাসে শাশ্বত। অংকের প্রতি বিশেষ ভালবাসা থেকেই ইঞ্জিনিয়ারিংয়ের পথে এগোবে সে। ভবিষ্যতে দেশের কোনও স্বনামধন্য প্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (EE) নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে শাশ্বত-র। পড়াশোনার বাইরে দাবা খেলতে ভীষণ ভালবাসে শাশ্বত। বিশেষ করে স্পিড চেসের প্রতি তাঁর আগ্রহ ক্রমশ বাড়ছে। এছাড়াও ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন এবং সাঁতারেও সমান উৎসাহ রয়েছে তাঁর। অবসরে রহস্য গল্প পড়তে পছন্দ করে সে। তাঁর প্রিয় চরিত্রের তালিকায় রয়েছে শার্লক হোমস, ফেলুদা এবং হারকিউল পোয়ারো। কলকাতার এই মেধাবী ছাত্রের সাফল্যে গর্বিত শিক্ষা মহল।

প্রসঙ্গত, এ বছর পরীক্ষার মাত্র ২৫ দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসিস্ট এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তির সুযোগ মেলে এই পরীক্ষার মাধ্যমে। গত ২৪ মে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হয়েছে। পরীক্ষা দিয়েছিলেন ৯৪ হাজার ৯০১ জন। তার মধ্যে ছাত্র সংখ্যা ৬৭ হাজার ৩৭৮ জন এবং ছাত্রী সংখ্যা ২৭ হাজার ৫২১ জন। ২ জন ছিলেন তৃতীয় লিঙ্গের। আর মেধা তালিকায় রয়েছেন ৯২ হাজার ৭৩ জন। মোট ২৬৭টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। ২৬৪ টি কেন্দ্র বাংলার, ২ টি ত্রিপুরার, এবং একটি কেন্দ্র অসমের। আজ পরীক্ষার ফলাফলে সেরা দশে রয়েছেন, সল্টলেকের শাশ্বত বন্দ্যোপাধ্যায়, জোকার সৌঋদ্ধ মণ্ডল, রানিগঞ্জের উমঙ্গ ভাট, চতুর্থ নিউটাউনের রাহুল কোনার, পঞ্চম বীজপুরের সর্বান ভট্টাচার্য, ষষ্ঠ চন্দ্রকোণার আরহা ভট্টাচার্য, সপ্তম শিবপুরের সৃজন সুর, অষ্টম পশ্চিম মেদিনীপুরের মণীশ সেনাপতি, নবম সোনারপুরের সব্যসাচী লস্কর, দশম বালিগঞ্জের দেবজিৎ পাল।

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে