গায়িকার চরিত্র নিয়ে কুৎসিত আক্রমণ, জবাবে কি বললেন ‘সারেগামাপা’-র বিচারক অন্তরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর জি বাংলার জনপ্রিয় এক গানের রিয়্যালিটি শোয়ে বিতর্ক প্রবেশ করেছে বিচারক অন্তরা মিত্রের(Antara Mitra) মাধ্যমে। প্রথমত, তাঁকে বিচারক বলে মানতে নারাজ দর্শকদের একাংশ। দ্বিতীয়ত, প্রতিযোগিদের সঙ্গে একাধিকবার অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন বলেও অভিযোগ রয়েছে অন্তরার বিরুদ্ধে। ফলে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অন্তরার যে কোনও ছবি বা ভিডিওর কমেন্ট সেকশনে তাঁকে ট্রোল(Trolling) করতে ছাড়ছেন না নেটিজেনরা। গায়িকা অবশ্য ট্রোলের বিষয়টি সহজভাবে নিতে রাজি নন। সম্প্রতি ট্রোলের জবাবে উত্তর দিতে ছাড়লেন না তিনিও।

আরও পড়ুনঃ ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে ফের মা হচ্ছেন পর্ণার ‘কূটনি জা’, কবে আসছে মানসীর সন্তান!

সম্প্রতি এক নেটিজেন গায়িকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন(Personal Attack) তাঁরই এক পোস্টের কমেন্ট বক্সে। সমাজমাধ্যমের পাতায় অন্তরাকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেন, ‘সব কিছুই মানলাম, কিন্তু মুম্বইতে উনি কি এমন প্লেব্যাক করেছেন যে এতো হাই ফাই ভাব হয়ে গেছে, কত টাকা পারিশ্রমিক পায়? বোঝাই যায়, অন্তরা খুব সোজা পথে আর শুধু ট্যালেন্ট দিয়ে এত বড় জায়গা পায়নি, কারণ অন্তরার মতো এরকম অনেকে আছে যাদের ট্যালেন্ট হয়তো ওর থেকেও বেশি কিন্তু তাঁরা আজ হারিয়ে গেছে।’

কুরুচিকর এই মন্তব্য গায়িকার চোখ এড়িয়ে যায়নি। তবে এদিন নীরব না থেকে পালটা প্রত্যুত্তরে গায়িকা লিখলেন, ‘ভাল থাকবেন। সঙ্গীত আপনার জীবনে যখন আছে তার মানে আপনি সাধারণ তো নন। হতাশা জীবনের অনিবার্য অঙ্গ। আমার উত্থানকে সমালোচনা করে যদি আপনার কষ্ট কিছুটা লাঘব হয়, তাহলে ক্ষতি কি! আপনার সংগীত এবং মনন দুইয়ের উন্নতি কামনা করি। প্রণাম নেবেন।’ এরপরেও গায়িকাকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ। তাঁকে খোলা কমেন্ট বক্সে ‘অহংকারী’ তকমাও দেন অনেকে।

আরও পড়ুনঃ মাত্র ৯ বছর বয়সেই করতে হবে বিয়ে, ডিভোর্সের অধিকারও হারাল এই দেশের মেয়েরা

প্রসঙ্গত উল্লেখ্য, সারেগামাপার(Zee Bangla Saregamapa 2024) এক পর্বে সপ্তপর্ণী নামক এক প্রতিযোগিনীর সঙ্গে অনিচ্ছাকৃতভাবে খারাপ আচরণ করে ফেলেন অন্তরা। এরপর থেকেই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন তিনি। তবে বিচারকের আসনে তাঁর উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা গেছে প্রতি সপ্তাহে। অর্থাৎ হাল ছাড়তে কোনওমতেই রাজি নন ‘রঙ দে তু মোহে গেরুয়া’ গানের গায়িকা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের