নদিয়ায় ৫ বিঘা জমি ভাগীরথী নদীর গর্ভে তলিয়ে গেল, আতঙ্কিত এলাকাবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি , নদিয়া: ভাগীরথী নদীর জল শুকানো শুরু হতেই আবারো নতুন করে ভাঙ্গন নদিয়ার শান্তিপুর ব্লকের টেংরিডাঙ্গা এবং নবদ্বীপ ব্লকের (Nabwadip Block)বাহিরচড়া এলাকায়। গত দুদিনে প্রায় পাঁচ বিঘা জমি ভাগীরথী নদীর গর্ভে তলিয়ে গেছে বলেই স্থানীয় সূত্রে খবর।সকাল থেকেই চাষিরা তাদের চাষের জমি বাঁচাতে কি করবেন সেই চিন্তায় ঘুম উড়িয়েছেন। ভাগিরতি তীরবর্তী টেংরিডাঙ্গা এলাকার বাসিন্দারা জানাচ্ছেন,তাদের একাধিক চাষের জমি ইতিমধ্যে নদীবক্ষে চলে গেছে।

গত দুদিনে প্রায় পাঁচবিঘে মতো ফলন্ত চাষের জমি নদী গর্ভে চলে গেছে। কেউ চাষ করেছিলেন ফুলকপি, কেউ টমেটো কিংবা অন্যান্য শাকসবজি। দীর্ঘ ৩ দিনে যে পরিমাণ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে তাতে করে তারা যথেষ্টই চিন্তিত। এরকম ভাঙ্গন হতে থাকলে এর পরবর্তীতে এলাকার গ্রামে ভাগীরথীর জল প্রবেশ করবে তাতে করে ভিটেমাটি ছাড়া হতে হবেপ্রায় পঞ্চাশ হাজার মানুষের। এদিন চাষিরা অভিযোগ করেন একাধিকবার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে বলেও কোনরকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

এই গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ করতে রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হলে ক্ষতিপূরণ দেন,কিংবা অন্যান্য ক্ষেত্রেও ক্ষতিপূরণ দেয়া হয়। সরকারের তরফে তবে নদী ভাঙ্গনে চাষের জমি চলে গেলে কোনরকম ক্ষতিপূরণের কথা তো দূরে থাক তাদের হাতে দুটো পয়সা সাহায্য করে না।সরকার।তাই তাদের দাবি অবিলম্বে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দুজনেই তৎপরতার সঙ্গে এই নদী ভাঙ্গন প্রতিরোধ করুক।

তারাতলার গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট