বদলে গেল নিয়ম, ট্যাব সংক্রান্ত তথ্য পড়ুয়ারাই আপলোড করবে,  জানালেন ব্রাত্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ট্যাব কেলেঙ্কারি নিয়ে উত্তাল গোটা রাজ্য। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৮ জনকে। এই ঘটনা নিয়ে পুলিশ জোরকদমে তদন্ত চালিয়ে যাচ্ছে। এই আবহে রাজ্যের ট্যাব কেলেঙ্কারি নিয়ে সরব হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ‘এবার ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে।আর সেইসকল তথ্য সঠিক কিনা তা যাচাই করা হবে পড়ুয়াদের সামনে।‘

পাশাপাশি শিক্ষামন্ত্রী আরও জানান, ‘ দু- একজন এমন রয়েছে যারা বাইরে থেকে পোর্টাল হ্যাক করছে। এই পুরো বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার। যারা এই অসাধু চক্রের সঙ্গে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে রাজ্য সরকার।‘

উল্লেখ্য,  ট্যাব কেলেঙ্কারিতে প্রথম গ্রেফতার হয়েছে মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা। তাঁর একটি সাইবার ক্যাফে রয়েছে। আর সেখান থেকেই চলত এই  ট্যাবের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা। এরপরেই পুলিশ তদন্তে নেমে আরও ৭ জনকে গ্রেফতার করেছে। বলা বাহুল্য, কিছু দিন আগে সামনে আসে এই  ট্যাব দুর্নীতি  ঘটনা।   অভিযোগ উঠেছিল বর্ধমানের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের মধ্যে সিএমএস হাই স্কুলের ২৮ জন পড়ুয়ার টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্যত্র চলে গিয়েছে।  আর তারপরেই সামনে আসে পুরো ঘটনা। তাতেই শোরগোল পড়ে যায় গোটা রাজ্য জুড়ে।  তদন্তে নেমে শিক্ষা দফতর জানতে পারে, রাজ্য জুড়ে ৩০০-রও বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে গিয়েছে। তাতে  ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  আর এবার ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন