আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

থালা বানানোর কারখানায় তৈরি হচ্ছে আগ্নেয়াস্ত্র, হানা দিয়ে চক্ষু চড়কগাছ কলকাতা পুলিশের গোয়েন্দাদের

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ খাবারের থালা তৈরির কারখানায় চলছে অস্ত্র বানানোর কাজ। বিহারের মাটির তলায় এক অস্ত্র  কারখানার সন্ধান পেল কলকাতা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে তারাপুরে হানা দেয়  কলকাতা পুলিশ ও বিহার পুলিশের এসটিএফ । আর তখনই হদিশ মেলে এই অস্ত্র কারখানার।

জানা গিয়েছে, ওই বাড়ির মালিক মহম্মদ মঞ্জির হোসেন।  আর সেখানেই দিনের পর দিন ধরে চলত অস্ত্র তৈরির কাজ। সেখান থেকে বন্দুক-পিস্তলের নানা যন্ত্রাংশও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা হলেন- মালিক মহম্মদ মোনাজির হুসেন এবং তাঁর শ্যালক মহম্মদ নাসিম। তবে এই ঘটনায় আর কারা যুক্ত রয়েছে তা জানতে পুলিশ তল্লাশি শুরু করেছে।

তদন্তকারীরা জানিয়েছেন,  বাংলার বুকে যে অস্ত্র উদ্ধার হয়, সবই মোটামুটি বিহারের মুঙ্গের থেকে আনা হয়। বাংলায় যারা ধরা পড়েছিল, সেই সূত্র থেকে খবর পান তদন্তকারীরা। আর তাতেই শুরু হয় তল্লাশি। বলা বাহুল্য, পুলিশি তদন্তে উঠে এসেছে বিহার ও ঝাড়খণ্ডে বেআইনি ভাবে তৈরি হওয়া অস্ত্রের জন্য বাংলায় বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড। তবে তা নিয়ে বেশ তৎপর কলকাতা পুলিশ। তাই গত  তিন বছরে ১৪টি অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে  কলকাতা পুলিশের বিশেষ দল।

Published by:

Share Link:

More Releted News:

একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, জেনে নিন বঙ্গে পুনর্নির্বাচনের দিন কেমন থাকবে আবহাওয়া

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ