পেন্টাগনের কাদের চাকরি খাবেন, সেই তালিকা তৈরি করছেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা দপ্তরের যেসব কর্মকর্তাকে বরখাস্ত করা হবে, তাঁদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্পের দল। মনে করা হচ্ছে বরখাস্তের সম্ভাব্য তালিকায় মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ অন্তর্ভুক্ত হতে পারেন। এমতাবস্থায় বিশ্লেষেকরা মনে করছেন,মার্কিন প্রতিরক্ষা দপ্তরে(পেন্টাগন)এমন ঘটনা ঘটলে, তা হবে অভূতপূর্ব।

৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প জয়ী হন। জয়ের পর ট্রাম্প এখন তাঁর প্রশাসন সাজানোর কাজ করছেন।কানাঘুষো শোনা যাচ্ছে,পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের পরিকল্পনাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে।তবে মনে করা হচ্ছে, ট্রাম্পের প্রশাসন গোছানোর প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। এখন দেখার বিষয় ট্রাম্প নিজে এই পরিকল্পনাকে সমর্থন করবেন কি না। তা–ও এখনও জানা যায় নি।

অবশ্য ট্রাম্প এই নিয়ে আগেই পূর্বাভাস দিয়েছিলেন। তাঁর নির্বাচনী প্রচারের সময় ‘সরব’ জেনারেলদের বরখাস্ত করার বিষয়ে কথা বলেছিলেন। একই সঙ্গে তিনি সেসব সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করার বিষয়ে কথা বলেছিলেন, যাঁরা ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় গোলযোগপূর্ণ অবস্থার জন্য দায়ী ছিল। ট্রাম্পের প্রত্যাবর্তন হতেই এবার সকলের নজর রয়েছে সেইদিকে। যদিও বরখাস্তের সম্ভাব্য তালিকায় কারা রয়েছে বা থাকতে পারে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের