কার্তিক পুজোয় ঘরেই বানিয়ে নিন বিহারের এই বিখ্যাত খাবার

Share:

নিজস্ব প্রতিনিধি : লিট্টি চোখা হল বিহারের বিখ্যাত ঐতিহ্যবাহী খাবার। কোনদিন বিহার গিয়ে চেখে দেখবেন না হয়। এটি সম্পূর্ণ গম,বেসন এবং বেগুন দিয়ে তৈরি করা হয়। এই খাবার যেমন পুষ্টিকর তেমনই এর খাঁটি স্বাদ রয়েছে। তার উপর আজ হল কার্তিক পুজো। একটু ভিন্ন স্বাদের খাবার না হলে কি চলে। তবে না হয় বাড়িতে বসেই বানিয়ে নিন লিট্টি চোখা।’ভুলভুলয়াইয়া থ্রি’-র সাফল্য উদযাপন করতে বিহারে এসেছিলেন কার্তিক আরিয়ান। তিনিও রাস্তার ধারের সাধারণ দোকানে দাঁড়িয়ে বাটিতে করে লিট্টি চোখা তৃপ্তি করে খেলেন। তবে আপনিও বা এমন স্বাদ থেকে বঞ্চিত হবেন কেন ? ঘরে বসেই বানিয়ে নিন লিট্টি চোখা।চোখার সঙ্গে চাই টমেটোর চাটনি। তার উপরে ঘি চুপচুপে লিট্টি, ওপরে সামান্য কাসুন্দি, সঙ্গে ভাজা লঙ্কা ! আহা একেবারে অমৃত….

উপকরণ : ৩ কাপ আটা, স্বাদমত লবন, প্রয়োজন মত তেল ও জল, পুরের জন্য লাগবে, ছাতু ২৫০ গ্রাম, পেঁয়াজ আধা কাপ, আদা কুচি, জিরে, জোয়ান, আমচুর, ২০০ গ্রাম ঘি। চোখার জন্য লাগবে, আলু ২ টি, বেগুন ৩ টি, টমেটো ২ টি, রসুন কোয়া, ধনেপাতা কুচি, কাঁচালঙ্কা কুচি ও লেবু

প্রণালী : লিট্টি বানাতে গেলে প্রথমে আটা নিন। এরপর আটার সঙ্গে অল্প জল ও তেল দিয়ে মেখে নিন ভাল করে। এরপর আটার মন্ড তৈরি করে লেচি কেটে নিন।

এবার পুরের মধ্যে সব উপকরণ একসঙ্গে জল দিয়ে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। লেচির মধ্যে আঙুলের চাপে গর্ত করে পুর ভরে ছোট ছোট বলের আকারে গড়ে নিন। এই বলগুলি সাধারণত উনুনে সেঁকা হয়। তবে সে সুযোগ না থাকলে গ্যাসে চাটু বসিয়ে সেঁকে নিতে পারেন। তবে উনুনে হলে সবচেয়ে ভাল হয়। সেঁকা হয়ে গেলে লিট্টি ভেঙে মাঝখানে অল্প ঘি ছড়িয়ে দিন।

চোখা তৈরি করার জন্য প্রথমে আলু আর টমেটো সেদ্ধ করে নিন। তার পর ধনেপাতা, পেঁয়াজকুচি, কাঁচালঙ্কা, লবন, তেল, লেবু, আদা ও রসুন কুচি দিয়ে ভাল করে মেখে নিলেই তৈরি লিট্টির চোখা। এর সঙ্গে আমচুর অথবা তেঁতুল জলও দিতে পারেন। এরপর গরম গরম লিট্টির সঙ্গে পরিবেশন করুন মুখরোচক চোখা।

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা