৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

প্রখ্যাত অভিনেতা সালমান শাহের মৃত্যুর ঘটনায় নয়া মোড়। কবর থেকে নায়কের দেহাবশেষ তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিল আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ প্রখ্যাত অভিনেতা সালমান শাহের মৃত্যুর ঘটনায় নয়া মোড়। ঢাকাইয়া নায়কের মৃত্যুর আসল কারণ জানতে যুগান্তকারী রায় আদালতের। ৩০ বছর পর কবর থেকে নায়কের দেহাবশেষ তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিলেন ঢাকা মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। মামলার তদন্তকারী অফিসার সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পর গত ২৪মে ম্যাজিস্ট্রেট এই রায় দিয়েছেন। পুলিশ সূত্রের খবর, আদালতের নির্দেশ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিলেটের হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন কবরস্থান থেকে সালমান শাহের দেহাবশেষ তোলা হবে। সেটি পুনরায় ময়নাতদন্তে পাঠানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক এবং আইনগত কার্যক্রম শেষ হওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পূর্ণ ঘটনাটি ঠিক কী?

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সালমান শাহের। ঢালিউডে তাঁর অবদান অনস্বীকার্য। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! মাত্র ২৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। যা দেশের লাখ লাখ দর্শককে শোকাহত করেছিল সেই সময়ে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নায়কের বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাটিকে আত্মহত্যা বলে চালায় সালমানের স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করে সালমান শাহর পরিবার। তাদের দাবি, সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে এতদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি। ২৯ বছর বন্ধ করে সালমানের মৃত্যু ফাইল ওপেন করা হয় ২০২৫ সালের অক্টোবরে। জানা যায়, ‘অপমৃত্যু’ নয়, অভিনেতাকে খুন করা হয়েছে। বিষয়টি নতুন করে সামনে আসে ১৯৯৭ সালে প্রযোজক রেজভী আহমেদ ফরহাদের দেওয়া এক জবানবন্দির মাধ্যমে। তিনি ছিলেন অভিনেতার হত্যা মামলার ১১ তম আসামি।

যেখানে তিনি দাবি করেছিলেন যে, ‘আমরা সলমান শাহকে হত্যা করেছি। ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছিল। হত্যাকাণ্ডে নায়কের স্ত্রী সামিরা ও তাঁর পরিবারের সদস্যসহ আরও অনেকে জড়িত ছিলেন। হত্যার সময় আমিও উপস্থিত ছিলা ম।’ সুতরাং এই জবানবন্দি মেনে নিলে সলমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার চুক্তিভিত্তিক হত্যাকাণ্ড। অর্থাৎ তাঁকে সুপারি কালার দিয়ে মারা হয়েছে। আর এই চুক্তিটি করেছিলেন সলমানের শাশুড়ি লতিফা হক লুসি। তবে এই ঘটনায় আরও অনেকে জড়িত ছিলেন। যার মধ্যে রয়েছেন বাংলা চলচ্চিত্র দুনিয়ার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদসহ আরও অনেকে। তাঁর জবানবন্দি আলোচনায় আসার পর গতবছরের ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। এরপরেই গত বছরের ২১ অক্টোবরে রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলা দায়ের করেন। নায়কের হত্যাকাণ্ডে তাঁর স্ত্রী সামিরা, শাশুড়ি-সহ ১৭ জনকে আসামি করা হয়।

রেজভীর জবানবন্দি অনুযায়ী, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর অর্থাৎ ঘটনার দিন রাতে গুলিস্তানের একটি বারে বসে সলমানকে হত্যার পরিকল্পনা করেছিলেন খলনায়ক ডন, ডেভিড, ফারুক, জাভেদ, ছাত্তার, সাজু ও রেজভী। তখন ফারুক ২ লাখ টাকা বের করে জানিয়েছিলেন যে সলমানের শাশুড়ি তাঁকে এই টাকা দিয়েছেন। সালমানকে খতম করার জন্য তিনি মোট ১২ লাখ টাকা দেবেন। এরপর ডনের সঙ্গে ফারুকের কথাকাটাকাটি হলে পরে তিনি জানান কাজের আগে ৬ লাখ, কাজের পরে ৬ লাখ দেওয়া হবে। এরপরেই সালমানকে হত্যার জন্যে প্লাস্টিকের দড়ি, ক্লোরোফর্ম, রিভলবার ও সিরিঞ্জসহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করা হয়। সেই রাতেই ঠিক আড়াইটা নাগাদ সালমানের ইস্কাটনের বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক ও আজিজ মোহাম্মদ ভাই। কথা অনুযায়ী কাজ এগিয়েছে। ঘটনাস্থলে হাজির ছিলেন সালমানের স্ত্রী সামিরা, শাশুড়ি লতিফা হক লুসি এবং আত্মীয়া রুবি। তখনই ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয়। এরপর সলমান টের পেয়ে গেলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আজিজের নির্দেশে অভিনেতাকে ইনজেকশন পুশ করা নয় এবং নিমেষেই মৃত্যু হয় অভিনেতার। আর সেটিকে আত্মহত্যা হিসেবে সাজাতে তাঁকে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়। পারিবারিক কলহের জেরেই খুন করা হয় অভিনেতাকে।

মানসিক চাপ বাড়বে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণের দিন সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়