মুম্বইয়ে রিজার্ভ ব্যাঙ্কের কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ফোন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার  মুম্বইয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) -র কার্যালয়ে  এল বোমা হামলার হুমকি । শনিবার সকাল ১০টা নাগাদ রিজার্ভ ব্যাঙ্কের  কাস্টমার কেয়ার নম্বরে ফোন করে এই  হুমকিটি আসে বলে খবর। ফোনে দাবি করা হয়, বান্দ্রার কাছে আরবিআইয়ের যে দপ্তর আছে, সেখানে বোমা রাখা আছে। শুধু তাই নয় ফোনে থাকা ব্যক্তি নিজেকে লস্কর-ই-তৈয়বার সিইও বলে আখ্যায়িত করেছেন।

ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের করা করা অভিযোগের ভিত্তিতে এমআরএ মার্গ থানায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন সন্দেহ জনক কিছু উদ্ধার হয়নি বলে খবর। এই হুমকি ফোনের পিছনে কারা যুক্ত রয়েছে তা জানতে মুম্বই পুলিশ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, গত দুই মাসে হাজার হাজার  বিমান বাতিল হয়েছে এই ভুয়ো ফোনের  মাধ্যমে দেওয়া বোমা হামলার হুমকিতে। আর তাতেই বিমানের নিরাপত্তা নিয়ে বাড়ছে  উদ্বেগ। গত বৃহস্পতিবার বোমা হুমকির কারণে রায়পুরে  জরুরি অবতারণ করে কলকাতাগামী ইন্ডিগোর একটি বিমান। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি তথ্যপ্রযুক্তি মন্ত্রক একটি বিজ্ঞপ্তি মারফত জানিয়ে দিয়েছে, এই সকল হুমকি শুধু নাগরিক জীবনকে প্রভাবিক করে না। বরং, দেশের অর্থনৈতিক সুরক্ষাকেও অস্থিতিশীল করে তোলে।

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের