১৫ লক্ষ টাকার চেক ফিরিয়ে দিলেন অনায়াসে, রিকশা চালকের সততায় মুগ্ধ সকলে

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল প্রায়শই লোকের মুখে শোনা যায় একটি কথা, ‘এই দুনিয়ায় ভালো মানুষের বড়ই অভাব’। তবে পৃথিবী থেকে মনুষ্যত্ব এবং সততা যে এখনও পুরোপুরি হারিয়ে যায়নি সম্প্রতি সেই প্রমাণ মিলল আবারও। একজন সাধারণ রিকশা চালকের কীর্তি দেখে হতবাক সকলে। খাস কলকাতার(Kolkata) বুকেই ঘটেছে এই ঘটনা‌।

আরও পড়ুনঃ সাঙ্ঘাতিক কাণ্ড, বাংলায় ২ বছরে ৩৩ হাজার কোটি টাকার GST ফাঁকি

বাগুইআটির(Baguiati Incident) জোড়ামন্দির এলাকায় রিকশা চালান নুর আলি নামে বছর চল্লিশের এক ব্যক্তি। রোজকার মতো সোমবার সকালেও রিকশা নিয়ে বেরিয়েছিলেন তিনি। এদিন চিনার পার্ক এলাকায় ৩-৪টি চেক পড়ে থাকতে দেখেন তিনি। এরপর সেগুলি কুড়িয়ে নিয়ে তিনি হাজির হন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের স্থানীয় শাখায়। এরপর ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফ থেকেই খবর দেওয়া হয় স্থানীয় থানায়। এরপর পুলিশের হাতেই সেই চেকগুলি তুলে দিয়েছেন নুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিন-চারটি চেকের মোট পরিমাণ ছিল ১৫ লক্ষ টাকা। ওই চেকগুলি পিএনবি ব্যাঙ্কের পূর্বাচল শাখার। যার নামে চেকগুলি ইস্যু করা ছিল তাঁর সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা সম্ভব হয়েছে। এরপর উপযুক্ত প্রমাণ পেয়ে পুলিশ নির্দিষ্ট মালিকের হাতেই চেকগুলি তুলে দিয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ দিদিমার মৃত্যুবার্ষিকীতে ৪০ লক্ষ টাকা খরচ করে তাক লাগিয়ে দিল পাকিস্তানের ভিখারি

রিকশা চালক নুরের সততায় মুগ্ধ হয়েছেন স্থানীয় পুলিশরা। বিগত ১৫ বছর ধরে বাগুইআটি এলাকায় রিকশা চালাচ্ছেন নুর। আটঘড়া এলাকার বাসিন্দা তিনি। বাড়িতে রয়েছে স্ত্রী এবং দুই সন্তান। একজনের বয়স ৮, অন্যজনের বয়স ১১। খুবই কষ্ট করে দিন চলে তাঁদের। অভাবের মধ্যেই সন্তানদের বড় করে তুলছেন তিনি। তবে রোজকার কঠিন লড়াইয়ের মধ্যেও নুরের মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রবল। হাতে বহুমূল্য চেক পেয়েও তাঁর মানবিক চিন্তাধারার এতটুকু নড়চড় হয়নি। এর থেকেই প্রমাণিত হয়, আজও বেঁচে রয়েছে মানবিকতা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের