দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১২ ডিগ্রির ঘরে পুরুলিয়া, ঠাণ্ডায় কাবু কলকাতাবাসী, সপ্তাহান্তে কি আরও নামবে পারদ?

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে শীতের(Winter) আমেজ বেশ ভালোই অনুভূত হচ্ছে। আজ, বৃহস্পতি এবং আগামীকাল শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের দাপট খুব বেশি কমবে না। আজও একইভাবে জেলায় জেলায় কুয়াশার দাপট অব্যাহত। ভোরের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল উত্তরের জেলাগুলি তবে দক্ষিণবঙ্গে কুয়াশা দাপট থাকলেও তা তুলনামূলক কম। এদিন আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাজ্যজুড়ে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকবে, কোনও দুর্যোগের পূর্বাভাস নেই।

আরও পড়ুনঃ IPL Auction: তালিকায় থাকা সবচেয়ে প্রবীণ এবং নবীন খেলোয়াড়দের দেখে নিন….

বর্তমানে পুরুলিয়ায় ১২ ডিগ্রির ঘরে তাপমাত্রা, শ্রীনিকেতনে ১৪ ডিগ্রি এবং কলকাতায় ১৯ ডিগ্রির এর ঘরে অবস্থান করছে পারদ। উত্তুরে হাওয়ার কারণে তৈরি হয়েছে মনোরম পরিবেশ। তাপমাত্রার পারদের সামান্য উত্থান ঘটলেও শীতের আমেজে ছেদ পড়বে না বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ(Alipore Weather Department) থেকে। পশ্চিমের প্রায় সব জেলাতেই ১৫ ডিগ্রি বা তার নীচে থাকবে পারদ। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পারদ ঘোরাফেরা করবে ১৮ থেকে ২০ ডিগ্রির মধ্যে। হালকা থেকে মাঝারি কুয়াশা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বেশ কিছু জেলায়। এই মুহূর্তে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। চলতি সপ্তাহে একইরকম তাপমাত্রা বজায় থাকবে। পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায় কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি। এছাড়া বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে বাকি জেলাতেও।

আরও পড়ুনঃ IPL Auction: নিলামের আসরে ডুপ্লেসিকে পেতে ঝাঁপাচ্ছে চার দল

উত্তরবঙ্গে এই মুহূর্তে বিরাজ করছে শুষ্ক আবহাওয়া। ঘন কুয়াশায় দাপট লক্ষ্য করা গেলেও বেলার দিকে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। কলকাতায় আজ এবং আগামীকাল তাপমাত্রার খুব বেশি হেরফের না হলেও পরশু অর্থাৎ শনিবার দিন সামান্য কমতে পারে তাপমাত্রা। তবে আপাতত খুব বেশি পারদপতনের সম্ভবনা নেই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৮-২০ ডিগ্রির মধ্যেই‌।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ