দিল্লিতে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ১১ প্রার্থীর নাম ঘোষণা আপের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরের গোড়ায় দিল্লিতে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই ১১ জন প্রার্থীর নাম প্রকাশ করল আম আদমি পার্টি। প্রার্থীদের মধ্যে  ছয়জন রয়েছেন বিজেপি বা কংগ্রেস ছেড়ে আপে যোগ দেওয়া  নেতারা  ।   এদিনের প্রকাশ করা তালিকায় রয়েছেন-  ব্রহ্মা সিং এবং অনিল ঝা। এনারা তানওয়ার ছত্তরপুর এবং কিরাদি থেকে আপ প্রার্থী হবেন। বলা বাহুল্য, এনারা দুজনেই হলেন প্রাক্তন বিজেপি বিধায়ক। একবছর আগে আপে যোগদান করেছেন।

পাশাপাশি বিধানসভা নির্বাচনে বিশ্বাস নগরে আসন থেকে  দীপক সিংহলা এবং রোহতাস নগরে সরিতা সিং আপের হয়ে  প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে  লক্ষ্মী নগর থেকে  আপ প্রার্থী হয়েছেন বিবি ত্যাগী এবং বদরপুরে রাম সিং নেতাজি। সিলামপুর থেকে আপের প্রার্থী জুবের চৌধুরী এবং সীমাপুরী থেকে বীর সিং ধিংগান প্রতিদ্বন্দ্বিতা করবেন। গৌরব শর্মা ঘোন্ডায় প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং মনোজ ত্যাগীকে কারাওয়াল নগরে প্রার্থী হবেন।

 উল্লেখ্য , লক্ষ্মী নগরের আপ প্রার্থী  বিবি ত্যাগী হলেন প্রাক্তন বিজেপি নেতা তথা দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের দু’বারের কাউন্সিলর। এছাড়াও বদরপুরের আপ প্রার্থী   রাম সিং নেতাজি বদরপুরের দু’বারের বিধায়ক এবং জুবের চৌধুরী সিলামপুরের পাঁচবারের বিধায়ক তথা কংগ্রেস নেতা মতিন আহমেদের ছেলে। এখান থেকেই স্পষ্ট যে আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে হেভিওয়েট  নেতাকে প্রার্থী করেছে আম আদমি পার্টি ।

১০ মিনিটে বাড়িতে তৈরি  করুন তেল ছাড়া পুষ্টিকর ভেজিটেবল পাস্তা স্যালাড

ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক, চাঞ্চল্য কল্যাণীতে

জার্মানিকে পিছনে ফেলে হারানো সিংহাসন পুনরুদ্ধার ব্রাজিলের,  কোন নজির গড়লেন ভিনিরা?

ডোরির নামে পাঙ্গাশ বিক্রি! রেস্তোরাঁয় আপনি প্রতারিত হচ্ছেন না তো?

অর্থনৈতিক সংকটে নাজেহাল বলিভিয়া, দেশজুড়ে জারি জরুরি অবস্থা

ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মৎস্যজীবী, ১২ ঘণ্টাতেও মিলল না হদিশ

টোল প্লাজায় বচসার জেরে ভয়ঙ্কর কাণ্ড! ঝুলন্ত অবস্থাতেই কর্মীকে নিয়ে ১২ কিলোমিটার ছুটল গাড়ি…

লাল কার্ড দেখে ইতিহাসে ঠাঁই পেলেন প্যারাগুয়ের মিগেল আলমিরন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

কলকাতা থেকে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়

যুদ্ধবিরতি সত্ত্বেও থামছেন না নেতানিয়াহু, ফের লেবাননে হামলা ইজরায়েলের, নিহত ৫

কৃতির বিকিনি দৃশ্যকে ঘিরে বিতর্ক! ‘ককটেল ২’ মুক্তির পর ক্ষোভে ফুঁসছে নেটনাগরিকরা