টোল প্লাজায় বচসার জেরে ভয়ঙ্কর কাণ্ড! ঝুলন্ত অবস্থাতেই কর্মীকে নিয়ে ১২ কিলোমিটার ছুটল গাড়ি…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার সকালটা ছিল অন্য দিনের মতোই। ইসলামপুরের বাসিন্দা মহম্মদ বাবলু এক রোগীকে নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দিকে যাচ্ছিলেন। রাস্তা স্বাভাবিক, যানবাহনেরও বিশেষ ভিড় নেই। কিন্তু ঘোষপুকুর টোল প্লাজার কাছাকাছি পৌঁছতেই তাঁর চোখে পড়ে এমন এক দৃশ্য, যা প্রথমে বিশ্বাসই করতে পারেননি।

সামনের দিকে দ্রুতগতিতে ছুটছে অসমের নম্বরপ্লেট লাগানো একটি ছোট গাড়ি। আর সেই গাড়ির পিছনের অংশে প্রাণপণে ঝুলে রয়েছেন এক ব্যক্তি। মুহূর্তের জন্য যেন থমকে গিয়েছিলেন বাবলু। এরপরই মোবাইলের ক্যামেরা চালু করে তিনি গাড়িটির পিছু নেন। পরে জানা যায়, ওই ব্যক্তি টোল প্লাজারই এক কর্মী। টোল ফি দেওয়া নিয়ে চালকের সঙ্গে বচসা বাধার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, তর্কাতর্কির মাঝেই গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। আর সেই সময় কোনওভাবে গাড়ির পিছনে আটকে পড়ে যান ওই কর্মী। এরপর শুরু হয় এক রুদ্ধশ্বাস অধ্যায়। জাতীয় সড়ক ধরে বেপরোয়া গতিতে ছুটতে থাকে গাড়িটি। একের পর এক লরিকে ওভারটেক করে এগিয়ে চলেছে সেটি। আর পিছনে ঝুলে থাকা টোলকর্মী লড়াই করছেন নিজের জীবন বাঁচানোর জন্য। যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারত ভয়াবহ দুর্ঘটনা। প্রায় ১২ কিলোমিটার ধরে চলতে থাকে এই মৃত্যুকে হার মানানো যাত্রা। শেষ পর্যন্ত বাবলু ও কয়েকজন পথচারীর তৎপরতায় গাড়িটিকে ঘিরে ফেলা হয়। থামানো হয় গাড়ি। উদ্ধার করা হয় ঝুলন্ত অবস্থায় থাকা টোলকর্মীকে। অবিশ্বাস্য হলেও সত্যি, এতটা পথ ওই অবস্থায় থাকার পরও তিনি অক্ষত রয়েছেন।

আরও পড়ুনঃগ্রেফতার তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।চালক-সহ গাড়িতে থাকা কয়েকজনকে আটক করা হয়েছে।কীভাবে সামান্য টোল ফি-র বিবাদ এমন ভয়ঙ্কর রূপ নিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড় নেটদুনিয়া। অনেকেই বলছেন, এটি শুধু একটি দুর্ঘটনার গল্প নয়, কয়েক সেকেন্ডের ভুল সিদ্ধান্ত কীভাবে একটি প্রাণকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, তারই ভয়াবহ উদাহরণ।

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর