আচমকাই গুলির শব্দ, ছুটে গিয়ে বাড়ির লোক দেখলেন রক্তের স্রোত, কী ঘটল মালদায়?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আচমকাই গুলির  শব্দ। কেঁপে উঠল গোটা এলাকা। কোথা থেকে এল এই আওয়াজ তা খুঁজতেই গিয়েই নজর পড়ে বাড়ির ছাদের  মধ্যে পড়ে রয়েছে রক্তাক্ত স্কুল ছাত্রের দেহ। আর তাঁর পাশে পড়ে রয়েছে বন্দুকের গুলি। বৃহস্পতিবার এমনই ঘটনা ঘটেছে মালদহের কালিয়াচক থানার জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায় । আর এই ঘটনার জেরে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

জানা গিয়েছে, নিহত ওই স্কুল পড়ুয়া হলেন শামিউল ইসলাম। সে স্থানীয় এক হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। এদিনের ঘটনা প্রসঙ্গে পরিবারের তরফে জানান হয়েছে, প্রতিদিনের মত শামিউলের বাবা সকালে কাজে বেরিয়ে গিয়েছিল। এরপর মেয়েকে ছাড়তে মা স্কুলে যায়। আর সেইসময় শামিউল বাড়িতে একাই ছিল। তখনই স্থানীয়রা শুনতে পান বিকট শব্দ। কোথা থেকে এল এই শব্দ তা খুঁজতে গিয়েই শামউলের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। ওই পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

পরিবার সূত্রে খবর, প্রায় নয়মাস আগে পথ দুঘটনায় জখম হয়েছিল শামিউল। এরপর থেকেই সে মানসিক অবসাদে ভুগছিল। তাই রাঁচিতে চলছিল চিকিৎসা। তাই পরিবারের সদস্যরা তাঁকে চোখে চোখেই রাখতেন। কিন্তু তারই মাঝে এই কাণ্ড। প্রশ্ন উঠছে কী করে এক স্কুল পড়ুয়ার কাছে আগ্নেয়অস্ত্র এল ? ইতিমধ্যেই এই পুরো ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

কয়লা ও বালি চুরি বন্ধ হবে, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

‘অনুষ্কার জন্যেই আমি ভাল মানুষ হয়েছি, নিরামিষ খাওয়া শিখেছি’, জানালেন বিরাট কোহলি

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

হুগলির বলাগড়ে তালশাঁসের মেলা ঘিরে নজরকাড়া ভিড়

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের