Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

NOTA-র  চেয়েও কম ভোট পেলেন ‘বিগ বস’ খ্যাত এজাজ খান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ২৮৮ আসনে ফলাফল গণনা। এই আবহে সামনে এল মুম্বইয়ের ভারসোভায় আসনের ফলাফল। সেখানে ‘নোটা’ (নান অব দ্য অ্যাবাভ)-য় ভোটের চেয়ে কম ভোট পেলেন বিগ বস খ্যাত এজাজ খান । এখন পর্যন্ত যা তথ্য সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে এজাজ মাত্র ১০০ টি ভোট পেয়েছেন। আর NOTA –এ ভোট পড়েছে প্রায় ৫০০।

বলা বাহুল্য, আজাদ সমাজ পার্টির নেতৃত্বে রয়েছেন উত্তরপ্রদেশের নাগিনার সাংসদ চন্দ্রশেখর আজাদ ‘রাবণ’। তাই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ভারসোভা থেকে দলের হয়ে  লড়াইয়ে নেমেছিলেন  এজাজ। আর তাতেই কার্যত শিবসেনা এবং বিজেপির কাছে  গো-হারা হারতে হল বিগ বস খ্যাতকে। রাজনীতিতে তিনি  অপরিচিত নন। অভিনয় ব্যতীত অন্যান্য পেশা বারবার তাঁকে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে। তবে এজাজের রাজনৈতিক জীবন যে অন্ধকার তা এদিনের ফলাফল থেকেই কার্যত স্পষ্ট। বর্তমানে ভারসোভা আসনে শিবসেনার হারুন খান এবং বিজেপির ভারতী লাভেকরের মধ্যে চলছে জোরকদমে লড়াই ।

উল্লেখ্য, এখন পর্যন্ত মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের যে ফলাফল সেখান থেকে স্পষ্ট যে বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতির বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দিকে এগিয়ে রয়েছে। কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শরদ চন্দ্র পাওয়ার) এর মহা বিকাশ আগাধি জোট এখন পর্যন্ত পরাজয়ের দিকেই রয়েছে। তবে বিজেপির নেতৃত্বাধীন জোটকে জিততে গেলে লাগবে   ১৪৫ আসনে জয় ।  জোর কদমে চলছে মহারাষ্ট্রের  ২৮৮ আসনে ভোট গণনা।

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৪ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি