Loading live market data...
Loading active stocks...
Connecting...

বৈদিক মতে বিয়ে, হবে না কন্যাদান, বিয়ের দিন কোন রঙের বেনারসিতে সাজবেন শ্বেতা?

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০২০ সালে ‘যমুনা ঢাকি’-র সেটে একে অপরের সঙ্গে আলাপ, যদিও নাচের সূত্রে চেনাজানা ছিল বহুদিন ধরেই। ধারাবাহিকের অনস্ক্রিন প্রেম ধীরে ধীরে রূপ নিয়েছে বাস্তবে। তাই তো সম্পর্কের পাঁচ বছরের মাথায় চার হাত এক হতে চলেছে।‌ কথা হচ্ছে টেলিপাড়ার অন্যতম চর্চিত জুটি রুবেল-শ্বেতাকে নিয়ে।‌ কোনওদিনই নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে রাখঢাক করেননি তাঁরা। কবে বিয়ের পিঁড়িতে বসছেন এই জনপ্রিয় জুটি তা নিয়ে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছিল কৌতুহল। অবশেষে জানা গিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৫-এর শুরুতেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রুবেল-শ্বেতা।‌

যদিও বিয়ের তারিখ কবে তা এখনও জানা যায়নি, তবে সূত্রের খবর জানুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই যুগল। বিয়ের দিনক্ষণ ফাঁস না করলেও বিয়ের প্ল্যানিং প্রসঙ্গে এদিন নানান তথ্য অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। কেমন হবে অভিনেত্রীর বিয়ের দিনের সাজ? উত্তরে তিনি জানান, এখনকার ট্রেন্ড মেনে সাদা বা অন্য রঙের বেনারসি পরার পক্ষপাতী নন তিনি। বিয়ের দিন একেবারে সাবেকি সাজে চিরাচরিত লাল বেনারসিতেই দেখা যাবে শ্বেতাকে। রিসেপশনের দিন অবশ্য লেহেঙ্গা পরবেন তিনি, কারণ সিরিয়ালের জন্য একাধিকবার বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে তাঁকে, তাই নিজের বিয়েতে একটু নতুনত্বের ছোঁয়াও রাখতে চান অভিনেত্রী। তবে রিসেপশনের দিনের বেশিরভাগ দায়িত্ব রুবেলের কাঁধেই রয়েছে বলে জানান পর্দার শ্যামলী।

বিয়ের রীতিনীতি প্রসঙ্গে শ্বেতা জানান, তাঁর এবং রুবেলের বিয়ে হবে বৈদিক নিয়মে, ফলে বিয়েতে কন্যাদানের কোনও নিয়ম থাকছে না। সকলের আশীর্বাদ নিয়েই রুবেলের সঙ্গে নতুন জীবন শুরু করার ইচ্ছাপ্রকাশ করেছেন শ্বেতা। এই মুহূর্তে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে শ্যামলীর চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। অন্যদিকে রুবেল ব্যস্ত জি বাংলারই আরেক জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ নিয়ে। এই মেগায় নায়ক সৃজনের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। বর্তমানে চুটিয়ে কাজ করলেও আগামী বছরের শুরুতেই যুগলের বিয়ের সানাই বাজল বলে।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি