হারিয়ে যাওয়া সাবেকি বাংলার স্বাদ ফিরে পেতে রইল কই-হেলেঞ্চা রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কই-হেলেঞ্চা বাঙালির হেঁশেলের এক চিরন্তন ও স্বাস্থ্যকর পদ। সর্দি-জ্বর বা যেকোনো দীর্ঘস্থায়ী দুর্বলতার পর মুখের রুচি ফিরিয়ে আনতে এবং শরীর সতেজ করতে এই পদের জুড়ি মেলা ভার।

উপকরণ

পরিমানমতো  কই মাছ, ২৫০ গ্রাম হেলেঞ্চা শাক,২ টেবিল চামচ সরষের তেল, ২ টি  চেরা কাঁচা লঙ্কা, স্বাদমতো নুন ও চিনি, ১ টেবিল চামচ গোটা জিরে, ২ টি তেজপাতা এবং ২ টি গোটা শুকনো লঙ্কা, ১ চা চামচ ধনে,১ চা চামচ হলুদ গুঁড়ো।

পদ্ধতি

কড়াইতে সরষের তেল গরম করে নুন-হলুদ মাখানো কই মাছগুলো হালকা সোনালী করে ভেজে তুলে রাখুন। ওই একই তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিন।এবার বেটে রাখা ঝোলের মশলার পেস্ট (১ চা চামচ জিরে, ১ চা চামচ ধনে, ১ চা চামচ হলুদ, ১টি শুকনো লঙ্কা এবং ২ টি তেজপাতা একসাথে সামান্য জল দিয়ে বেটে নেওয়া পেস্ট), স্বাদমতো নুন ও এক চিমটে চিনি দিয়ে দিন। মশলা কষা কষা হয়ে এলে কড়াইতে টাটকা হেলেঞ্চা শাক ও চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিন। ঝোলের জন্য পরিমাণমতো জল ঢালুন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা কই মাছগুলো আলতো করে ছেড়ে দিন। ঢাকা দিয়ে কম আঁচে কিছুক্ষণ রান্না করুন যাতে শাক নরম হয়ে যায় এবং মাছের মধ্যে সমস্ত স্বাদ ঢুকে যায়। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সাবেকি কই-হেলেঞ্চার ঝোল!

রোহতাং-এ চা-ম্যাগি বিক্রি করে দৈনিক আয় প্রায় ১৫ হাজার, নেট দুনিয়ায় ঝড় তুললেন যুবক

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

বন্ধ চা-বাগানে উৎসবের আলো! দীপাবলির আগে শ্রমিকদের জোড়া উপহার মুখ্যমন্ত্রীর

কালীপুজোর আগে চম্পাহাটির বাজিবাজারে পুলিশের হানা, বন্ধ ৫ দোকান

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

দিয়া মির্জার দীপাবলির ভিডিও কাণ্ডে BMC-কে ধমক বম্বে হাইকোর্টের

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন কিউয়ি তারকা ব্যাটার

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল

বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে পাঁচ কোটি টাকা তোলা আদায়, পুলিশের দ্বারস্থ তুষার কাপুর

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের