কালীপুজোর আগে চম্পাহাটির বাজিবাজারে পুলিশের হানা, বন্ধ ৫ দোকান

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর আগে নিষিদ্ধ বাজি বিক্রি রুখতে কড়া পদক্ষেপ নিল বারুইপুর পুলিশ জেলা। চম্পাহাটির বিখ্যাত হারাল বাজিবাজারে অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হল পাঁচটি দোকান। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি, যার মধ্যে রয়েছে চকলেট বোমও। এই ঘটনায় পাঁচ দোকান মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বারুইপুর পুলিশ জেলা ও বারুইপুর থানার আধিকারিকরা যৌথভাবে এই অভিযান চালান। চম্পাহাটির হারাল বাজিবাজারে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ শব্দবাজি বিক্রির অভিযোগে পাঁচটি দোকান চিহ্নিত করা হয়। এরপর দোকানগুলি বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি সেখান থেকে প্রচুর পরিমাণে চকলেট বোম-সহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেন পুলিশকর্মীরা।

আরও পড়ুন: Gmail, Photos ঘেঁটে আপনার পছন্দ বুঝবে AI! ভারতে নতুন অ্যাপ আনল Google

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পাঁচ দোকান মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কালীপুজোতে যাতে নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার এবং বিক্রি বন্ধ রাখা যায়, সেই লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছে। উৎসবের আগে বাজিবাজারগুলিতে নজরদারি আরও বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

রোহতাং-এ চা-ম্যাগি বিক্রি করে দৈনিক আয় প্রায় ১৫ হাজার, নেট দুনিয়ায় ঝড় তুললেন যুবক

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

বন্ধ চা-বাগানে উৎসবের আলো! দীপাবলির আগে শ্রমিকদের জোড়া উপহার মুখ্যমন্ত্রীর

হারিয়ে যাওয়া সাবেকি বাংলার স্বাদ ফিরে পেতে রইল কই-হেলেঞ্চা রেসিপি

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

দিয়া মির্জার দীপাবলির ভিডিও কাণ্ডে BMC-কে ধমক বম্বে হাইকোর্টের

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন কিউয়ি তারকা ব্যাটার

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল

বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে পাঁচ কোটি টাকা তোলা আদায়, পুলিশের দ্বারস্থ তুষার কাপুর

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের