আইনশৃঙ্খলা নিয়ে কড়া তৃণমূল, শোকজ হুয়ামুন কবীরকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূল কংগ্রেসের তরফে বুধবার  শোকজ করা হল হুয়ামুন কবীরকে।  তিন দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে বলে খবর। আইনশৃঙ্খলাভঙ্গের অভিযোগকে এবার ভরতপুরের তৃণমূল বিধায়ককে শোকজ করল  দল। এদিন ছিল দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক। সূত্রের খবর, সেখানেই হুয়ামুন কবীরকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। 

বুধবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে তৃণমূল বিধায়ক জানান,’ শুনেছি আমাকে শো কজ করা হয়েছে। আমি হাতে কোনও চিঠি পাইনি। তবে আমার কথায় যদি দলের অস্বস্তি হয়, আমি তার জবাব দেব।‘ তৃণমূল  সূত্রে খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে দল নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করার দায়ে এদিন হুয়ামুন কবীরকে শোকজ করার সিদ্ধান্ত নেয় রাজ্যের শাসক দল ।

উল্লেখ্য, সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর  বাড়িতে ছিল  তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক । সেখানেই দলের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, দল-কে নিয়ে কেউ কিছু বলতে পারবেন না। কেউ যদি দলের আইন শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে তাঁকে শোকজ করা হবে। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে, ‘পর পর তিন বার কোনও নেতা যদি শোকজ করা হয় , এবং তিনি যদি উত্তর না দেয় তা হলে দল থেকে বহিষ্কার করা হবে।‘ তৃণমূল সুপ্রিমর এই নির্দেশের পরেই প্রথম শোকজ করা হল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুয়ামুন কবীরকে। 

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

৩ বছরের পড়ুয়াকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার স্কুল বাসের চালক

কেক, বিস্কুটে ব্যবহৃত হচ্ছে পচা ডিম, বসিরহাটে অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

হঠাৎ থমকে গেল আর্জেন্টিনার ম্যাচ, খেলা থামিয়ে সম্মান মেসিকে

খুশি হবেন ভগবান গোপাল, ঘরেই বানিয়ে নিন ক্রিমি তালের কুলফি

জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করুন ধনিয়া পাঞ্জিরি, রইল সহজ রেসিপি

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যসচিবের ফোনের পর ডিভিসি জল ছাড়া কমালেও হাওড়া-হুগলিতে বন্যা পরিস্থিতির অবনতি

তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার ইনকিলাব মঞ্চের সদস্য