কেক, বিস্কুটে ব্যবহৃত হচ্ছে পচা ডিম, বসিরহাটে অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

হুগলি, মধ্যমগ্রাম, কোচবিহার, বাদুড়িয়ার পর এবার বসিরহাটের হাড়োয়া। খাদ্য অভিযানে গিয়ে পচা কেক, পচা ডিম ও পুরনো তেলের একাধিক ডিব্বা উদ্ধার করল খাদ্য দফতরের আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: হুগলি, মধ্যমগ্রাম, কোচবিহার, বাদুড়িয়ার পর এবার বসিরহাটের হাড়োয়া। খাদ্য অভিযানে গিয়ে পচা কেক, পচা ডিম ও পুরনো তেলের একাধিক ডিব্বা উদ্ধার করল খাদ্য দফতরের আধিকারিকরা। সম্প্রতি নবান্ন বৈঠকে রাজ্যের হোটেল-রেস্তোরাঁগুলিতে ঠিকমতো খাদ্য বিধি মানা হচ্ছে কিনা, তা খাদ্য দফতরকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইমতো গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ফুড সেফটি সপ্তাহ। যার অংশ হিসেবে রাজ্যের ছোট-বড় সমস্ত খাবারের দোকানে তল্লাশি অভিযান শুরু করেছে খাদ্য দফতরের আধিকারিকরা। তাতেই উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য! যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে আধিকারিকদের। কোথাও রেস্তোরাঁর ফ্রিজ থেকে উদ্ধার হচ্ছে ফাঙ্গাস পড়া মাংস, কোথাও মাংসের থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, কোথাও দুধে ভাসছে মাছি, কোথাও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি বিস্কুট, আবার কোথাও খোলা জায়গায় রেখে দেওয়া হয়েছে খাবার, আবার কোথাও বিরিয়ানিতে মেশানো হচ্ছে অস্বাস্থ্যকর রঙ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) হাড়োয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে একাধিক বেকারি কারখানায় হানা দেন খাদ্য সুরক্ষা দফতর, পুলিশ, ব্লক প্রশাসন এবং ব্লক স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। সেখানে গিয়েই চক্ষু চড়কগাছ আধিকারিকদের। অভিযানে বেকারি কারখানাগুলিতে খাবার তৈরির পরিবেশ খতিয়ে দেখেন আধিকারিকরা। তাতেই দেখা যায়, বেশ কয়েকটি কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও অন্যান্য খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছে। খাবার তৈরিতে দীর্ঘদিনের পুরনো তেল এবং পচা ডিম ব্যবহার করা হচ্ছে। অভিযানের সময় একটি বেকারি কারখানা থেকে পচা কেকও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তাতেই কারখানার বিরুদ্ধে প্রশ্ন উঠছে যে, সেখানে খাবার তৈরির সময় যথেষ্ট স্বাস্থ্যবিধি ও খাদ্য সুরক্ষা সংক্রান্ত নিয়ম মানা হচ্ছে কি না? এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারে বিক্রি হওয়া বেকারি সামগ্রী কতটা নিরাপদ? তা নিয়ে সাধারণ মানুষদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এই বিষয়ে খাদ্য আধিকারিক মিনু কুণ্ডু জানিয়েছেন, ‘বেকারিতে তল্লাশি চালিয়ে আমরা কোনও নিয়মবিধি খুঁজে পাইনি। বিস্কুট তৈরির জায়গায় একগাদা ধুলো পড়ে রয়েছে। নেই প্রেস কন্ট্রোল। বস্তায় বস্তায় পণ্য রাখা হয়েছে। সেখানে কোনও প্রোটেকশন দেওয়া নেই। পাউরুটি থেকে কেক, সব খোলা জায়গায় শুকোতে দেওয়া হচ্ছে। এখন যদি কোনও পকামাকড় এসে চেটে দিয়ে চলে যায়, সেগুলো না দেখেই প্যাকেতে পুড়ে বাজারে বিক্রির জন্যে ছেড়ে দেওয়া হয়, আর তা গ্রাহক কিনে অসুস্থ হয়ে পড়েন, তাহলে সেই দায় কে নেবে? আমরা এই কারখানায় পচা ডিম দেখতে পাই। সেগুলো আমরা ফেলে দিয়েছি। বেকিং মেশিনও ময়লামাখা অবস্থায় পড়ে রয়েছে। আমরা কারাখানা কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে গিয়েছি। এরপরেও যদি তাঁরা কোনও পদক্ষেপ না নেয়, আমরা হাইয়ার অথোরিটিকে জানিয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য হব।’

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

‘কনফার্মড টিকিট’ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে স্টেশনেই ধর্ষণ! গ্রেফতার রেলকর্মী

জিআই স্বীকৃতির অপেক্ষায় নবদ্বীপের বিখ্যাত লাল দই, দাবিতে সরব কারিগর-বিক্রেতারা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

৩ বছরের পড়ুয়াকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার স্কুল বাসের চালক

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর