ভিন রাজ্যে আলু পাচার রুখল পুলিশ, বিভিন্ন সীমান্তে আটক শতাধিক লরি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের খুচরো বাজারে হু হু করে বাড়ছে আলুর দাম । আর তা নিয়ে একাধিকবার সরব হয়েছে রাজ্য প্রশাসন। এই আবহে এবার  আন্তঃরাজ্য সীমান্তের চেক পোস্টে শতাধিক আলুর লরি আটকে দিল পুলিশ। জানা গিয়েছে বুধবার রাত থেকেই পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামসহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় আটকে রয়েছে  আলুর লরি । 

বাংলা থেকে মূলত আলু পাঠান হয়ে থাকে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম- সহ বিভিন্ন রাজ্যে। তাই আচমকাই আলুর গাড়ি আটকে দেওয়ায় বেশ চাপে পড়েছে আলু ব্যবসায়ীদের সংগঠন। ইতিমধ্যেই বৃহস্পতিবার এই নিয়ে তারকেশ্বরে বৈঠক করেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা। এই বৈঠকের পরেই সংগঠনের রাজ্য সম্পাদক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দ্রুত এই সমস্যা সমাধান করা হবে। শুধু তাই নয় হিমঘর থেকে বের করা  আলু ২৬ টাকা কেজি দরে বাজারে বিক্রি করা হবে। তবে কবে থেকে খুচরো বাজারে আলুর দাম নামবে তা নিয়ে এখন কিছু জানা যায়নি।

উল্লেখ্য, আলুর দাম বৃদ্ধি  নিয়ে কিছুদিন আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘ রাজ্যের মানুষের কাছে ন্যায্য দামে আলু বেচতে হবে, তারপর তা যাবে অন্যত্র। প্রয়োজনে রাজ্য সীমানায় কড়াকড়িরও করা হবে।‘  এরপরেই আলু ব্যবসায়ীদের সঙ্গে  বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব থেকে শুরু করে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। তাতে মেলেনি সুরাহা। খুচরো বাজারে কমেনি আলুর দাম। তাই এবার সীমান্তে আলুর লড়ি আটকে দিল পুলিশ।

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার নিয়ম