ট্রাফিক আইন লঙ্ঘন, প্রেমিকের ১২ লাখি স্কুটিতে চেপে হেলমেট ছাড়াই ঘুরে বেড়ালেন তৃপ্তি

বেশ কিছু ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যাতে তৃপ্তিকে দেখা যায়, স্যাম-এর Honda X ADV 750 স্কুটারের পেছনে বসে আছেন তিনি। স্কুটিটির দাম প্রায় ১২ লক্ষ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝে মধ্যেই বিনা হেলমেট পরে প্রকাশ্যে রাস্তায় তারকাদের সফর, বিষয়টি নতুন নয়। কখনও তাঁরা ভক্তদের বাইকের পেছনে উঠে পড়েন, আবার কখনও নিজে বাইক নিয়ে বেরিয়ে পড়েন। সেই ভিডিয়োগুলিও ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিন্তু কেউ কেউ ট্রাফিক আইন শৃঙ্খলা মেনে গাড়ি চালালেও বেশিরভাগ তারকাই স্মার্টলি হেলমেট ছাড়াই বেরিয়ে পড়েন রাস্তায়। আসলে জনপ্রিয়তার সুযোগ নেন আর কি! কিন্তু আইনের কাছে সকলেই সমান। এর আগে হেলমেট না পরে রাস্তায় বেরোনোর জন্যে মোটা টাকার জরিমানার সম্মুখীন হয়েছেন তারকারা, এমন উদাহরণও আছে অনেক।

যাই হোক, গতকাল রবিবার (১ ডিসেম্বর) অভিনেত্রী তৃপ্তি ডিমরিকে তাঁর গুজব প্রেমিক স্যাম মার্চেন্টের সঙ্গে স্কুটিতে সফর করতে দেখা গিয়েছে ব্যস্ততম মুম্বইয়ের রাস্তায়। তাঁকে দেখে পাপারাজ্জিরা ছুটে আসেন, এবং দৃশ্যটি তাঁরা ক্যামেরাবন্দি করে নেন। আর প্যাপসের জন্যে পোজ দেওয়ার মুডে ছিলেন না ‘ভুল ভুলাইয়া ৩’ নায়িকা। পাপারাজ্জিদের ক্যামেরা দেখতে পেয়েই মুখ লুকিয়ে নেন তৃপ্তি দিমরি। তবে অভিনেত্রীকে হেলমেট ছাড়াই স্কুটিতে সফর করতে দেখা যায়। বেশ কিছু ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যাতে দেখা যায়, স্যাম-এর Honda X ADV 750 স্কুটারের পেছনে বসে আছেন তৃপ্তি। স্কুটিটির দাম প্রায় ১২ লক্ষ টাকা। এদিন অভিনেত্রী এবং তাঁর গুজব প্রেমিককে সাদা এবং নীল রঙের পোশাকে দেখা যায়। স্যাম একটি সাদা শার্ট এবং হালকা নীল জিন্স পরে ছিলেন, অভিনেত্রী একটি সাদা টপ এবং নেভি ব্লু প্যান্ট পরেছিলেন। তবে তৃপ্তির মুখ ঢাকা ছিল।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা নিন্দার ঝড় তুলেছেন। কেউ কেউ বলেছেন, “মুম্বইয়ের ব্যস্ততম রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন তৃপ্তির প্রেমিক এবং অভিনেত্রীও হেলমেট ছাড়া বসে আছেন স্কুটির পেছনে, যা কিনা ট্রাফিক আইন নিয়ম লঙ্ঘন করছে, এখন পুলিশ চোখে দেখতে পান না?” মনে করা হচ্ছে, গুজব প্রেমিকের সঙ্গে গতকাল ডিনার ডেটে যাচ্ছিলেন অভিনেত্রী। যদিও তাঁরা এখনও নিজেদের সম্পর্কে শিলমোহর দেননি। তবে দুজনকে প্রায়শই শহরে ডিনার ডেট উপভোগ করতে দেখা যায়। এদিকে, তৃপ্তি রবিবার Animal-এর এক বছর উদযাপন করেছেন, ছবিটি তাঁকে নতুন “জাতীয় ক্রাশ” হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। এছাড়াও তিনি ইনস্টাগ্রামে ক্যাপশন ছবির সেট থেকে বেশ কয়েকটি ফটো শেয়ার করে লিখেছিলেন, “গতকালের মতো মনে হচ্ছে।” অ্যানিমাল-এ তাঁর ছোট ভূমিকা ছিল কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যা তাকে রাতারাতি খ্যাতি এবং সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে।

একধাক্কায় কমল সোনা ও রুপোর দাম, দেখে নিন এক নজরে

মৃত্যুর আগের দিন প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন সায়নী, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আলুর একই পদে বিরক্ত? চটপট বানিয়ে ফেলুন সুস্বাদু ললিপপ স্টাইল স্ন্যাকস

নিরামিষ খাবারে আর অনীহা নয়, একবার বানিয়ে দেখুন এই ৫টি পদ

ছুটির দিনে বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ম্যাঙ্গো সন্দেশ

চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে আক্রান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাথায় পড়ল ঢিল

রবিবারের মেনুতে মটনের জাদুতে জমিয়ে দিন ডাইনিং টেবিল

যুবকের টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে গাছে উঠে নোট বৃষ্টি বানরের

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

তোলাবাজি থেকে হুমকির অভিযোগ, পুলিশের জালে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর

কাটোয়ায় ১০০দিনের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

টেস্ট ক্রিকেট খেলবেন বৈভব? শচিনের মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল