যুবকের টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে গাছে উঠে নোট বৃষ্টি বানরের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টাকা গাছে ফলে, এই প্রবাদ এতদিন শুধু গল্পেই শোনা গিয়েছে। কিন্তু উত্তরপ্রদেশের বুলন্দশহরে ঘটে যাওয়া একটি ঘটনা সেই প্রবাদকে যেন হঠাৎ করেই বাস্তবের রূপ দিল। আদালত চত্বরে আচমকাই শুরু হল ‘টাকার বৃষ্টি’, আর সেই কাণ্ডের মূল নায়ক এক দুষ্টু বানর। মুহূর্তে চারদিকে হইচই পড়ে যায়। কেউ আকাশের দিকে তাকিয়ে, কেউ মাটিতে ছড়িয়ে থাকা নোট কুড়োতে ব্যস্ত। 

এদিন সকালটা ছিল অন্য দিনের মতোই স্বাভাবিক। আদালত চত্বরে জমি রেজিস্ট্রির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন বহু মানুষ। সেই সময় এক যুবক জমির দলিল নিবন্ধনের জন্য সেখানে আসেন। তার সঙ্গে ছিল প্রায় ২ লক্ষ টাকা ভর্তি একটি ব্যাগ। আইনজীবীর চেম্বার থেকে বেরিয়ে স্ট্যাম্প বিক্রেতার দিকে যাওয়ার সময় আচমকাই কোথা থেকে একটি বানর এসে তাঁর হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নেয়। চোখের পলকে পাশের একটি উঁচু গাছে উঠে বসে সে। প্রথমে উপস্থিত সকলে ভেবেছিলেন, হয়তো খাবারের লোভেই এমন কাণ্ড ঘটিয়েছে বানরটি। কিন্তু ব্যাগ খুলে যখন সে ভিতরে শুধুই টাকার বান্ডিল দেখতে পেল, তখন যেন খানিকটা হতাশ হয়ে পড়ল। আর তারপরেই শুরু হল আসল মজার কাণ্ড। একের পর এক নোটের বান্ডিল নিচে ছুড়ে ফেলতে শুরু করে সে। কিছু নোট বাতাসে উড়ে চারদিকে ছড়িয়ে পড়তেই আদালত চত্বরে শুরু হয় হুলস্থুল কাণ্ড। যুবকের চিৎকারে মুহূর্তে ভিড় জমে যায়। কেউ রাস্তা থেকে, কেউ গাছের নীচ থেকে ছড়িয়ে থাকা নোট কুড়োতে শুরু করেন। দৃশ্যটা যেন একেবারে সিনেমার ক্লাইম্যাক্স,  চারদিকে উড়ছে টাকা, আর তা ধরতে ছুটছেন মানুষজন।

আরও পড়ুনঃ অজগরের ওপর শুয়ে একরত্তি মেয়ে, পরিবারের কাণ্ড দেখে ফুঁসছে নেটপাড়া
যদিও উপস্থিত মানুষের সততায় শেষ পর্যন্ত প্রায় ১ লক্ষ ৯৮ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। সামান্য কিছু টাকা হারিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। 

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে