ভারতীয়দের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে দিল মোল্লা ইউনূসের সরকার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয়দের জন্য  ভিসা পরিষেবা বন্ধ করল বাংলাদেশ। ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে হামলার ঘটনার পরেই এমন সিদ্ধান্ত নিল মোল্লা ইউনূস সরকার। এই প্রসঙ্গে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ‘নিরাপত্তার কারণে আপাতত আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে বন্ধ রাখা হয়েছে ভারতীয়দের জন্য  ভিসা পরিষেবা।‘

অন্যদিকে  ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে হামলার ঘটনায় মঙ্গলবার  ভারতের রাষ্ট্রদূত  প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে সঙ্গে প্রণয়ের  আলোচনা হওয়ার কথা রয়েছে। আর এই আবহে ভারতীয়  ভিসা বন্ধ করার কথা ঘোষণা করে দিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। বলা বাহুল্য, গত ৫ অগস্ট বাংলাদেশে পতন হয়েছিল হাসিনা সরকারের। এরপর থেকেই বাংলাদেশিদের জন্য শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত ভিসার অনুমোদন দিয়েছে ভারত সরকার । এই আবহে এবার ভারতকে চাপ দিতে ভিসাকে হাতিয়ার করতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

আরও পড়ুনঃ দিল্লি-ঢাকা সঙ্ঘাত চরমে, ভারতের রাষ্ট্রদূতকে তলব ইউনূস সরকারের

সম্প্রতি সংখ্যালঘু হিন্দু সমাজের উপর নির্যাতন ও হিন্দু গুরু চিন্ময় প্রভুর গ্রেপ্তারি নিয়ে উত্তাল গোটা বাংলাদেশ সহ ভারত। ক্ষুব্ধ জনতার দাবি মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় প্রভুকে। হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানায় নির্মমভাবে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। অবিলম্বে মুক্তি দেওয়া হোক প্রভুকে। এই গ্রেপ্তারির প্রতিবাদ জানাতে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠন সোমবার  হামলা চালায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের অফিসে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে হাইকমিশনের অফিসে। বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে তাঁরা। এরপর পুলিশের বিশাল বাহিনী এসে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। আর এই ঘটনাই মেনে নিতে পারেনি বাংলাদেশের মোল্লা ইউনূস সরকার ।

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু