ঘৃণার বিরুদ্ধে বার্তা দিতে চাঁচলে মহা-সমারোহে রাবণ পুজো!

কার্তিকের মতো চেহারা, শরীরে দশটি কৃষ্ণবর্ণ মাথা নিয়ে দাঁড়িয়ে থাকা এক বিরাট মূর্তি। আর তাঁকে ঘিরেই এলাকার বাসিন্দারা মেতে উঠলেন নতুন উৎসবে

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: সনাতন হিন্দু ধর্ম দর্শন বলে, রাবণ ছিলেন এক অতি ধার্মিক, সুপণ্ডিত ব্যক্তি। সর্বোপরি তিনি শিবের বড় ভক্ত ও পুজারি। কিন্তু দম্ভই তাঁর পতনের কারণ। সেই রাবণের পুজো করেই সাড়া ফেলে দিলেন মালদা জেলার চাঁচল থানার পাহাড়পুর এলাকার বাসিন্দারা। সোমবার রাতে রীতিমতো মণ্ডপ তৈরি করে গান, বাজনা, ঢাকের বদ্দি বাজিয়ে পুরোহিতের মন্ত্র উচ্চারণে যাগযজ্ঞ-সহ পুজো হল দশানন রাবণের। কেন এমন আয়োজন? রাবণ পুজোর এক অন্যতম উদ্যোক্তা জানালেন, ‘মহাকাব্য থেকে শিক্ষা না নিয়ে আমরা কার্যত ঘৃণা ও হিংসায় মেতে উঠছি। এটা থেকে বেরোতেই আমাদের এই ভাবনা’।

এলাকাবাসীর দাবি, এর মধ্যে কোনও ভাবেই সক্রিয় রাজনীতি নেই। বরং এমন আয়োজন যদি কারও মধ্যে শুভ বোধ জাগিয়ে তোলে তবে তো ভালোই হয়। তবে এই রাবণ পুজোর আয়োজনে যে একেবারেই রাজনীতির যোগ নেই তা মানতে নারাজ এলাকার একাংশ। তবে রাবণ পুজোর মণ্ডপে কোনও রাজনৈতিক ব্যানার ছিল না। এক পুজো উদ্যোক্তার কথায়, এলাকার বাসিন্দাদের উদ্যোগে আমরা রাবণের পুজো শুরু করলাম। আস্তে আস্তে আমরা এক ঘৃণার সংস্কৃতির মধ্যে ঢুকে পড়ছি। রাবণের পরিণতি দেখে যদি মানুষের মধ্যে শুভ বুদ্ধির উদয় হয় তাই ঘটা করে রাবণ পুজোর আয়োজন। এর আগে কোনও দিন ওই এলাকায় রাবণ পুজো হয়নি। কার্তিকের মতো চেহারা, শরীরে দশটি কৃষ্ণবর্ণ মাথা নিয়ে দাঁড়িয়ে থাকা এক বিরাট মূর্তি। আর তাঁকে ঘিরেই এলাকার বাসিন্দারা মেতে উঠলেন নতুন উৎসবে। মহানন্দে গ্রহণ করল রাবণ পুজোর প্রসাদও। আর মাঝরাতেও অভিনব রাবণ পুজো দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতো।

ধেয়ে আসছে ঝেপে বৃষ্টি, এই জেলাগুলিতে জারি হাই অ্যালার্ট

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ