নামিবিয়ায় রাষ্ট্রপতির পদে এই প্রথম একজন মহিলা, পরিচয় জানেন কি!

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল নামিবিয়া। এই প্রথম এক মহিলা রাষ্ট্রপতি(Woman President) পেল ওই দেশ। ৭২ বছর বয়সী নান্দি নাদাইতওয়া(Nandi Ndaitwah) তাঁদের নবনির্বাচিত রাষ্ট্রপতি। এতদিন পর্যন্ত নামিবিয়ার উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন তিনি। এবার তাঁর হাত ধরেই নারী শাসনের নয়া বিপ্লব ঘটল সেই দেশে। তাঁর জয়ের মাধ্যমে তাঁদের নেতৃত্বাধীন এসডব্লিউএপিও দলটির ক্ষমতায় থাকার মেয়াদ আরও বাড়তে চলেছে।

আরও পড়ুনঃ সম্ভলে যাওয়ার পথে বাধা রাহুল-প্রিয়াঙ্কাকে, আটকে দেওয়া হল গাজিপুরে

১৯৯০ সালে এসডব্লিউএপিও দলের নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা লাভ করে নামিবিয়া। এরপর বিগত ৩৪ বছর ধরে এই দলটিই নামিবিয়ায় ক্ষমতায় রয়েছে। নামিবিয়ার নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি নির্বাচনে প্রয়োজন ৫০ শতাংশের বেশি ভোট। কিন্তু নান্দি ৫৭ শতাংশের মতো ভোট পেয়েছেন। ফলে অনায়াসেই রাষ্ট্রপতি পদের জন্য তিনি জয়লাভ করেছেন। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর সকল দেশবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নান্দি নাদাইতওয়া বলেন, নামিবিয়ার জনগণ শান্তি ও স্থিতিশীলতার জন্য ভোট দিয়েছেন। তাঁর এই জয় যথেষ্ট ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বন্যাকবলিত একাধিক বিড়ালকে উদ্ধার খুদের, কুর্ণিশ জানাল নেটজনতা

ষাটের দশকে এসডব্লিউএপিও দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন নান্দি। তখন স্বাধীনতার জন্য পুরোদমে লড়ছিল এই দল। এরপর নামিবিয়ায় গণতান্ত্রিক শাসন শুরু হওয়ার পর নান্দি বিদেশ মন্ত্রালয় সহ অসংখ্য শীর্ষপদে গুরুদায়িত্ব পালন করেছেন। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে নান্দির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন পান্দুলেনি ইতুলা। নামিবিয়ার ইনডিপেনডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ (আইপিসি) নামক বিরোধী দলের নেতা তিনি। এই নির্বাচনে প্রায় ২৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন ইতুলা। অন্যদিকে নান্দিকে দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে স্বীকৃতি দিল নামিবিয়া।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা