অধ্যবসয়, দীর্ঘ ৯ মাস সাইকেল চালিয়ে বাংলাদেশে হাজির ফরাসি যুবক, মজেছেন খিচুড়ি-ফুচকায়

Share:

নিজস্ব প্রতিনিধি : সাইকেলপ্রেমীদের জন্য সাইকেলিং করাটা বেজায় শখের। সময় পেলেও সাইকেল নিয়ে দে ছুট…। কিন্তু তাই বলে দীর্ঘ ৯ মাস ধরে টানা সাইকেলিং করাটা আশ্চর্যের বিষয়। এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন ফ্রান্সের এক নাগরিক। এক সাইকেলে সোজা ফ্রান্স থেকে পাড়ি দিলেন বাংলাদেশে। দীর্ঘ ৯ মাস সাইকেল চালিয়ে ফ্রান্স থেকে বাংলাদেশে এসেছেন ম্যাক্সিন কাফুমান নামের এক নাগরিক, বয়স ৩৩ বছর। পেশায় তিনি ফ্রান্সের রাষ্ট্রীয় ডাক বিভাগের একজন কর্মী। শুক্রবার সন্ধ্যা নাগাদ তিনি দিকে বাংলাদেশের সিরাজগঞ্জে এসে পৌঁছান।

ফরাসি এই পর্যটককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। রাতে তিনি একটি আবাসিক হোটেলে ছিলেন। সেখান থেকে শনিবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকার উদ্দেশে বেরিয়ে পড়েছেন। কাফুমান দীর্ঘ ৯ মাসের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে।

আরও পড়ুন : ঘুরতে যাবেন? ৫-৪-৩-২-১ মেথডে ব্যাগ গোছান, মুশকিল আসান দু মিনিটেই..

এই নিয়ে তিনি জানান, ৩ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে তিনি ভারত হয়ে বাংলাদেশে এসেছেন। এক সপ্তাহ ধরে তিনি বাংলাদেশে রয়েছেন। বাংলাদেশ তাঁর অনেক ভালো লেগেছে। আর খাবার জিনিসের মধ্যে সবজি খিচুড়ি, ফুচকা ও মাছ ভীষণ পছন্দ হয়েছে তাঁর। একইসঙ্গে ফরাসি এই নাগরিক বলেন, গত ১৪ মার্চ ফ্রান্সের নিজ শহর থেকে সাইকেল চালিয়ে যাত্রা শুরু করেন তিনি। ৯ মাস সাইকেল চালিয়ে ২০টি দেশ অতিক্রম করে ১৯ হাজার ৩৫৯ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। সাইকেল চালিয়ে দেশভ্রমণের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হয়েছে তাঁর। তবে এখানেই শেষ নয়, পরবর্তী সময়ে চিনে যাবেন তিনি। সেখান থেকে সিঙ্গাপুরে গিয়ে এই ভ্রমণযাত্রা শেষ করবেন বলে জানান কাফুমান।

ইয়ে দোস্তি…, আহমেদাবাদের রাস্তায় একই বাইকে হেলমেটবিহীন চার যুবক

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

Oppo Reno 5G ফোনে ১৫ হাজার টাকার ছাড়, কোথায় মিলছে এই দুর্দান্ত অফার?

দশভূজা নন, দ্বিভূজা দুর্গা! ব্রহ্মবাড়ির পুজোয় আজও বেঁচে শতাব্দী প্রাচীন ঐতিহ্য

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর