জ্বলছে বাংলাদেশ, আতঙ্কে দিনযাপন করছেন বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  উত্তাল পরিস্থিতি বাংলাদেশে। সেখানে প্রতিনিয়িত হেনস্তার শিকার হচ্ছেন হিন্দুরা। তাই ওপার ছেড়ে আশ্রয়ের খোঁজে সীমান্ত পেরিয়ে এপারে ভিড় জমাচ্ছেন অনেকেই।  সেইজন্য সীমান্ত এলাকায় নজরদারি আঁটসাঁট নিরাপত্তা দেওয়া হয়েছে। মূলত  নদিয়া, উত্তর ২৪ পরগনা এলাকা  বাংলাদেশ সীমান্ত পর্যন্ত বিস্তৃত। সেইজন্য এই সকল এলাকায়  বাংলাদেশি  অনুপ্রবেশ রুখতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ।

অন্যদিকে  বাংলাদেশে হিন্দু নির্যাতন চরমে ওঠার পর থেকে ওই দুই সীমান্ত দিয়ে পণ্য পরিবহণ কমে গিয়েছে। সেইজন্য ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা । আগে দিনে গড়ে ৪৫০ থেকে ৫০০ পণ্যবাহী গাড়ি যাতায়াত করত। কিন্তু এখান থেকে কমে দিনে ৭০ থেকে ১২০ টি পণ্যবাহী গাড়ি যাতায়াত চলে। সেইসঙ্গে বাংলাদেশের টাকার অঙ্ক নেমেছে ৬৮ টাকায়। তাতেই চিন্তায় পড়ছে ব্যবসায়ীরা ।

সেইসঙ্গে বাংলাদেশ নিয়ে আতঙ্কিত সীমান্তের বাসিন্দারাও। তাদের দাবি , ‘পরিস্থিতির আরও অবনতি হলে সীমান্ত এলাকায় কতটা চাপ বাড়বে? এই প্রশ্ন  নিয়েই আতঙ্কে দিন কাটছে ।‘ বর্তমানে নদিয়া থেকে ঘোজাডাঙা সীমান্ত এলাকা পর্যন্ত আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের । বলা বাহুল্য,  ভারতের সঙ্গে পরিস্থিতি খারাপ হলে বন্ধ হয়ে যেতে পারে সীমান্তের দরজা। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই জরুরি চিকিৎসা পরিষেবা ছাড়া মিলছিল না ভিসা। ভারতের সঙ্গে বাণিজ্যিক আদান-প্রদান চললেও তা এখন অনেকটাই কমতে শুরু করেছে। আর তা নিয়ে বাড়ছে চিন্তা।

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক